এক্সপ্লোর

Dilip Modi Meet: দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ

Dilip Modi Meet Durgapur Rally: দুর্গাপুরে দিলীপ গেলেও, মঞ্চে থাকবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা, কী প্রতিক্রিয়া ?

কলকাতা: দিল্লি থেকে ফেরার পর, দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুর্গাপুরে পৌঁছচ্ছেন বিজেপি নেতা। শুক্রবার প্রধানমন্ত্রীর সভামঞ্চে থাকার কথা দিলীপ ঘোষের।

আরও পড়ুন, নবান্ন অভিযান রুখতে জল কামান, 'স্নানের এত বড় ব্যবস্থা ! লাঞ্চে যেনও যোগ্য ও অযোগ্যের তালিকা থাকে..', তীব্র কটাক্ষ চাকরিহারা চিন্ময়ের

গত ২৯ মে রাজ্যে এসে আলিপুরদুয়ারে সভা করেন প্রধানমন্ত্রী। সেখানে ডাক পাননি দিলীপ ঘোষ। এমনকী, ৩ জুলাই দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। এরপর শমীক ভট্টাচার্যর সঙ্গে বৈঠক হয় বিজেপি নেতার। এরপরই দিল্লিতে যান দিলীপ ঘোষ। ফিরে এসেই এবার প্রধানমন্ত্রীর দুর্গাপুরের সভায় আমন্ত্রণ পেলেন বিজেপি নেতা।যদিও দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, 'এখনও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি।' এদিকে  ১৭ তারিখ দুর্গাপুরের উদ্দেশে রওনা দেবেন বিজেপির এই বর্ষীয়ান নেতা। তবে দুর্গাপুরে দিলীপ গেলেও, মঞ্চে থাকবেন কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা। 

অপরদিকে আরও একটা বড় ইস্যু হল, সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। এরপরেই দলেরই একাংশের আক্রমণের মুখে পড়তে হয়েছিল বিজেপির এই বর্ষীয়ান নেতাকে। তারপরেই জল্পনা ছড়ায় তবে কি দিলীপ ঘোষকে কি একুশে জুলাইয়ের মঞ্চে দেখা যাবে ? যদিও তা নিয়ে স্পষ্ট উত্তর দিয়েছেন ইতিমধ্যেই শমীক সাক্ষাৎ এর পর। দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, দেখুন রাজনীতিতে ধারণা তৈরি করা, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। আমার মনে হয়, বিজেপির কর্মীরা যাদের মনের মধ্যে একটু দোলাচল এসেছিল, একটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে। এবং তাঁরা একসঙ্গে মিলিত হয়ে পশ্চিমবঙ্গের পরিবর্তন করবে। আমরা জল্পনা, কল্পনায় বিশ্বাস করি না। আমরা বাস্তবে বিশ্বাস করি। আমি স্লোগান দিয়েছিলাম উনিশ সালে। উনিশে হাফ। একুশে সাফ। একুশে সাফ হয়নি, যেটা বেঁচে গেছে, ছাব্বিশে সাফ।'

প্রসঙ্গত, সম্ভাবনা তৈরি হয়েছে, আগামী ১৮ জুলাই, অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন। এখান থেকে তার বিহার যাওয়ার কথা নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য। ইতিমধ্যেই রাজ্য নের্তৃত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল দিল্লি থেকে। সেখানে যেটা জানানো হয়েছে যে, বিমানবন্দরের আশেপাশে একটা সভা তিনি করতে চান। সড়কপথে সভা সেরে, আার তিনি বিহার চলে যাবেন।  সেই অনুযায়ী রাজ্য নের্তৃত্বের সিদ্ধান্ত হয়েছে যে, জনসভা করা হবে আঘামী ১৮ তারিখ দমদমে। দুটো মাঠ পছন্দ হয়েছে তাঁদের। যেকোনও একটা মাঠ চূড়ান্ত করা হবে। যেটা তাৎপর্যপূর্ণ, ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মসূচি রয়েছে। আর ২১ জুলাইয়ের দুদিন আগে, রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী।

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
ফের সিবিআই- এর তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন 'অভয়া'র মা পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Kolkata Fire Incident: মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন
মহাকরণের পিছনের বহুতলে ভয়াবহ আগুন, উপস্থিত দমকলের ১০টি ইঞ্জিন
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget