এক্সপ্লোর

Rahul Gandhi: ন্যায় যাত্রায় না, বীরভূমের কোথাও দাঁড়িয়ে রাহুলকে কথা বলার অনুমতি দিল না পুলিশ

Bharat Jodo Nyay Yatra : রামপুরহাট থেকে রাজগ্রাম হয়ে ঝাড়খণ্ডে ঢোকার কথা রাহুল গাঁধীর ন্যায় যাত্রার।

ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি : মুর্শিদাবাদ থেকে বীরভূম, মাধ্যমিকের কারণ দেখিয়ে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অনুমতি দিল না পুলিশ। প্রশাসনের অনুমতি ছাড়াই মুর্শিদাবাদ থেকে বীরভূমে রাহুলের ন্যায় যাত্রা। বীরভূমের কোথাও দাঁড়িয়ে রাহুলকে কথা বলার অনুমতি দিল না পুলিশ। রামপুরহাট থেকে রাজগ্রাম হয়ে ঝাড়খণ্ডে ঢোকার কথা ন্যায় যাত্রার।

আজ রাহুলের ন্যায় যাত্রায় অপেক্ষায় বীরভূম-মুর্শিদাবাদের সীমানায় থাকা গ্রাম মুদিগ্রামে উপস্থিত থাকতে দেখা যায় বীরভূম জেলা সভাপতি মিল্টন রশিদ-সহ অন্যান্য নেতৃত্বকে। চারপাশে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি। ছিল পুলিশি নিরাপত্তার ব্যবস্থা। তার মধ্যেই ঢুকে পড়ে রাহুলের যাত্রা। বীরভূমে ২৫০ থেকে ৩০০ পুলিশকর্মী মোতায়নে করা হয় রাহুলের ন্যায় যাত্রা ঘিরে। যাতে সেখানে নিরাপত্তা ব্যবস্থার কোনও সমস্যা না হয়। রাস্তার দু'ধার দড়ি দিয়ে আটকে রাখা হয়। পুলিশ কনভয়ের সংখ্যা কমাতে চাইছে। কংগ্রেসের বক্তব্য ছিল, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর যাত্রা এগিয়ে নিয়ে যাওয়ার। কিন্তু, সেই অনুমতিও পুলিশ দেয়নি। তাদের যুক্তি, ১টায় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর ছাত্র-ছাত্রীদের বাড়ি ফেরার তাড়া থাকবে। রাস্তাতে তারা বাধা প্রাপ্ত হতে পারে। তাই, কোনওভাবেই অনুমতি দেওয়া যাবে না। কিন্তু, অনুমতি ছাড়াই সেই ব়্যালি রামপুরহাটের অভিমুখে যেতে দেখা যায়। ২২ কিলোমিটার ধরে এই ব়্যালি হবে। তারপর রামপুরহাট পৌঁছবে। সেখানে মধ্যাহ্নভোজনের পর কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন করা হবে বলে জানা যাচ্ছে। বীরভূমের শেষ প্রান্ত রাজগ্রামে যাবেন রাহুল। সেখানে মানুষজনের সঙ্গে কথা বলবেন। তারপর এখান থেকে তিনি সরাসরি বেরিয়ে যাবেন ঝাড়খণ্ডের উদ্দেশে।  

এর আগে মুর্শিদাবাদের কান্দির নবগ্রামে পুলিশের বিরুদ্ধে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্য়ায় যাত্রায় বাধা দেওয়ার অভিযোগ তোলে কংগ্রেস। নবগ্রামে যাত্রা আটকে দেওয়ার প্রতিবাদে কান্দিতে পথ অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। 

আব্দুল গণি খান চৌধুরীর গড় থেকে অধীর চৌধুরীর জেলায় পৌঁছয় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। মালদার সুজাপুর থেকে গতকাল সকালে ন্যায় যাত্রা শুরু হয়। কালিয়াচক হয়ে ফরাক্কা সেতু পেরিয়ে ঢোকে মুর্শিদাবাদে। এরপর ধূলিয়ান, সুতিতে পৌঁছয় রাহুলের ন্যায় যাত্রা। সেখানে বিড়ি শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। রঘুনাথগঞ্জ থেকে রাহুলের ন্যায় যাত্রায় যোগ দেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ৫ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ৫ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget