এক্সপ্লোর

Birbhum News: মিসড-কলের মাধ্যমে সদস্য হওয়ার আহ্বান, ময়ূরেশ্বরে আম আদমি পার্টির পোস্টার

Aam Aadmi Party: বীরভূমের ময়ূরেশ্বরে আম আদমি পার্টির নামে পড়ল পোস্টার। মিসড কল দিয়ে সদস্য হওয়ার আহ্বান কেজরিওয়ালের দলের। ৬ মাসের মধ্যে জেলায় সংগঠন তৈরিই লক্ষ্য আম আদমি পার্টির।

নান্টু পাল, ময়ূরেশ্বর: সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে (Assembly Elections 2022) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাঞ্জাব (Punjab) দখলের পর আম আদমি পার্টির (Aam Aadmi Party) নজর এখন বাংলার (West Bengal) দিকে। আগামী বছর পঞ্চায়েত ভোটে (Panchayat Elections 2023) লড়তে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে রাজ্যে সংগঠন বিস্তারে জোর দিয়েছে আম আদমি পার্টি। এই প্রেক্ষাপটে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গড় বীরভূমে (Birbhum) মিসড-কলের মাধ্যমে সদস্য হওয়ার আহ্বান জানিয়েছে কেজরিওয়ালের দল। ময়ূরেশ্বরের (Mayureshwar) একাধিক জায়গায় পড়েছে আম আদমি পার্টির পোস্টার।

এ বিষয়ে বীরভূমে আম আদমি পার্টির ইনচার্জ বিশ্বদীপ মৈত্র বলেছেন, ‘মিসড কলের মাধ্যমে আপনারা সদস্য হতে পারেন। সেটা ময়ূরেশ্বরে শুরু হয়েছে। লক্ষ্য ৬ মাসে সংগঠন তৈরি করা। মিসড কলের মাধ্যমে অনেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বুথস্তরে কাজ হচ্ছে।’

আরও পড়ুন এবার ডানকুনিতেও আপ! তুঙ্গে রাজনৈতিক তরজা

ময়ূরেশ্বরে আম আদমি পার্টির পোস্টার পড়লেও, তাতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি ও তৃণমূল কংগ্রেস। বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা কমিটির সদস্য ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, ‘যারা এসব করছে তারা বিভিন্ন দলের বিক্ষুব্ধ। যাদের ফেরানো হয়নি তারা হতে পারে। যাদের জায়গা নেই তারা নতুন কিছু খুঁজবে। এর মাধ্যমে কোনও প্রভাব পড়বে না।’

ময়ূরেশ্বরের বিজেপি নেতা দীনবন্ধু মণ্ডল বলেছেন, ‘তৃণমূলের কিছু বিক্ষুব্ধ নেতা এসব করছে। আম আদমি পার্টির পোস্টার দিয়ে বিজেপি কিছু নেই এটা প্রমাণ করার চেষ্টা। তৃণমূলের কিছু লোক এটা করাচ্ছে,ভয় পেয়ে এই ছক।’

পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলের মহিলা সংগঠনকেও ময়দানে নামিয়েছে আম আদমি পার্টি। জেলায় জেলায় পড়ছে পোস্টার, সদস্য সংগ্রহ অভিযান। হুগলি, মালদার মতো জেলাগুলিতে আগেই পোস্টার পড়েছে। এবার অনুব্রতর গড়েও কেজরিওয়ালের দলের পোস্টার পড়ল। এই ঘটনায় রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget