এক্সপ্লোর

AAP in Dankuni: এবার ডানকুনিতেও আপ! তুঙ্গে রাজনৈতিক তরজা

Aam Aadmi Party in West Bengal: রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক দিলীপ যাদব এ প্রসঙ্গে বলেন, "বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে উৎসাহ দেখিয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি: এবার আপের পোস্টার দেখা গেল ডানকুনি শহর জুড়ে। পোস্টার দেখা গেলেও নেতা খুঁজে পাওয়া গেল না এই নিয়েই বিজেপি ও তৃণমূলের  রাজনৈতিক তরজা তুঙ্গে।

তৃণমূলের তরফে ডানকুনির যুব সভাপতি শম্ভু সাউ বলেন, "রাস্তায় কোন দল পোস্টার মারবে, কোন দল মিসকল দিয়ে সদস্যপদ দেবে এটা সেই দলের ব্যক্তিগত বিষয়। এখন আপের পোস্টার পড়েছে। কয়েকমাস আগে দেখেছি বিজেপি মিসডকল দিয়ে সদস্য নিয়েছে। এরা সকলেই মিসডকল পার্টি। এরা তাই জনগণের থেকে মিস হবেই। বিজেপি যেমন সববার হয়েছে। ২০২৪ এও তাই হবে। পশ্চিমবঙ্গ গণতন্ত্রের পীঠস্থান। সব দল কিন্তু তাই রাজনীতি করার সুযোগ পাচ্ছে। অন্য কোনও রাজ্যে এমনটা হয় না। সেখানে অন্য দলের ওপর আক্রমণ করা হয়।" 

রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক দিলীপ যাদব এ প্রসঙ্গে বলেন, "বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে উৎসাহ দেখিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন বাংলার মানুষ। বাংলার মানুষ বাংলার ভাল চান। আর এই সব রাজনৈতিক দলরা নিজের ভাল করতে আসেন। তাই বাংলা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে। তাই কারা এল, কী পোস্টার দিল এটা কোনও বড় বিষয়ই নয়।" 

অন্যদিকে, ডানকুনির বিজেপির রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, "আপের পোস্টার নিয়ে এত হইচই করার কিছু কারণ নেই। সদ্য ওঁরা পাঞ্জাবে জিতেছে। যেখানে কিছু ছিল না। কংগ্রেসের মারামারির জন্য ওঁরা জিতেছে। পশ্চিমবঙ্গে ওঁদের কোনও জায়গা হবে না। বিজেপি এ রাজ্যে এখন বিরোধী, এরপর ক্ষমতায় আসবে। ওঁরা স্বপ্ন দেখতে শুরু করেছে মোদির জায়গায় কেজরিওয়াল আসবে। এসব ব্যাপার বেশিদিনের নয়।" 

তবে এই প্রথম নয়, এর আগে মালদার রতুয়ায় সদস্য সংগ্রহে নামে আম আদমি পার্টি। দলের তরফে জানানো হয়েছে, ধারাবাহিক ভাবে তাদের এই কর্মসূচি চলবে। কিছুদিন আগেই মালদার রতুয়া থানার পরাণপুর স্ট্যান্ডে সকাল থেকে অভিযান চলে। মালদার তৃণমূল কংগ্রেসের কো অর্ডিনেটর দুলাল সরকার বলেন, "পরিযায়ী দল এরা, এতে লাভ হবে না, মালদায় আমরাই থাকব।" মালদার বিজেপি বিধায়ক গোপাল সাহা বলেন, "ভোট এলেই আঞ্চলিক দলগুলি এমন করে, এতে কিছু যায় আসে না, আগামীতে বিজেপিই ক্ষমতায় আসবে, আপ কোনও ফ্যাক্টর নয়।"                                   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Hooghly News: মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..
মর্মান্তিক, টানা বৃষ্টিতে আগেই আলগা হয়েছিল মাটির ঘরের ভিত, রাত ২টোয় বিকট শব্দ, তখন গভীর নিদ্রায় বাবা ও মেয়ে..

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget