এক্সপ্লোর

Visva Bharati: পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ! পাল্টা ছাত্রদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উপাচার্যের, ফের অশান্ত বিশ্বভারতী

Santiniketan News: বুধবার বিক্ষোভ চলাকালীন বিশ্বভারতী থেকে যে ভিডিও সামনে আসে, তাতে উপাচার্যের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ত দেখা যায় পড়ুয়াদের।

বোলপুর: ছাত্র বিক্ষোভে ফের উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University)। বুধবার সেখানকার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। পড়ুয়াদের অভিযোগ,  ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty)। আবার পড়ুয়ারা তাঁর গায়ে হাত তুলেছে বলে পাল্টা অভিযোগ করেন উপাচার্য। তা নিয়ে  দফায় দফায় উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে (Santiniketan)।

দফায় দফায় উত্তেজনা ছড়াল বিশ্বভারতীতে

বুধবার বিক্ষোভ চলাকালীন বিশ্বভারতী থেকে যে ভিডিও সামনে আসে, তাতে উপাচার্যের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ত দেখা যায় পড়ুয়াদের। ওই ভিডিও-য় এক পড়ুয়াকে বলতে শোনা যায়, "আপনি কতটা জালি লোক সবাই জানে। মুখ দেখাবেন না। পারলে কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন। ঘেন্না লাগছে।" এর পাল্টা উপাচার্য বলেন, "সব শুনছ তোমরা? এরপর কিন্তু সেভাবেই পড়বে!" 

তাতে সমস্বরে উপাচার্যের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন পড়ুয়ারা। তাঁদের বলতে শোনা যায়, "ছাত্রদের গায়ে গুলি চালাতে বলেছিলেন। ছাত্রদের গায়ে গুলি চালাতে বলেছিলেন, এরকম ভাইস চ্যান্সেলর, রাবীন্দ্রিক।" উপাচার্যের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের উদ্দেশে পড়ুয়ারা বলেন,  "ও ভাই মারো না... তোমায় গুলি চালাতে বলেছে, তুমি এখনও চালাওনি। স্যরের কথা এরকম করে অমান্য করছ?"

এই নিয়ে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। দফায় দফায় উপাচার্যকে ঘিরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের হাতাহাতি লেগে যায়। শুরু হয় ধস্তাধস্তি, মারামারি। তাতে এক পড়ুয়া আঘাত পান। এক নিরাপত্তারক্ষীর রক্তও ঝরে। 

আরও পড়ুন: Calcutta High Court : 'কার নির্দেশে অবৈধদের জন্য শূন্যপদে চাকরিতে কোর্টে আবেদন কমিশনের?’ নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

বুধবার, দফায় দফায় অশান্ত হয়ে ওঠে শান্তিনিকেতন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সহ একাধিক দাবিতে উপাচার্যকে ঘেরাও করে পড়ুয়াদের একাংশ। দাবি-দাওয়া মানা না হলেও ঘেরাও তোলা হবে না বলে হুঁশিয়ারিও দেন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, ঘেরাও থাকাকালীন, নিরাপত্তারক্ষীকে ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেন উপাচার্য। এক পড়ুয়া বলেন, "ওঁর যে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী, তাঁকে বলছেন গুলি চালাও। পিস্তল বার করে গুলি চালানোর নির্দেশ দিচ্ছেন।"পড়ুয়াদের আর এক জন বলেন, "ছাত্রছাত্রীরা তাঁর সামনে এসে যখন দাবি দাওয়া করে গোল করে দাঁড়িয়ে তিনি তাঁর নিরাপত্তারক্ষীদের দিয়ে ছাত্রছাত্রীদের ওপর প্রহার করান।"

এর পাল্টা পড়ুয়াদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলেন উপাচার্য। তিনি বলেন, "আমাকে যদি মারধর করা হয়, মারবে না? আমার আঙুল মুচকে দিয়েছে।" উপাচার্যের দাবি, তাঁর কাছে প্রমাণ ওরয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেন পড়ুয়ারা। উপাচার্য মিথ্যা বলছেন বলে দাবি করেন তাঁরা। বরং
উপাচার্যের বিরুদ্ধে অসহযোগিতা, হেনস্থার অভিযোগ তোলেন। এক পড়ুয়া জানান, গবেষণার কাজ নিয়ে হেনস্থা করা হচ্ছে তাঁকে। ছাত্র রাজনীতি করেন, উপাচার্যের বিরোধিতা করেন বলেই এমন ঘটছে তাঁর সঙ্গে। 

সমস্বরে উপাচার্যের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন পড়ুয়ারা

কিন্তু উপাচার্য বলেন, "ওরা মারধর করতে এসেছিল।মহিলাদের মেরেছে। আমাকেও মেরেছে। মারধর করতে এসেছে এঁরা। মারধর করতে এসেছে এঁরা। প্রথমত ওরা ছাত্র নয়। ছাত্র হলে মাস্টারমশাইকে মারত না। মাস্টারমশাইয়ের গায়ে হাত দিত না। ভিসির গায়ে হাত দিত না। দরজা খুলে ঢুকে যাচ্ছে। আমার ফোন কাড়ছে। আমার আঙুল মুচকে দিচ্ছে। গুলো করত না। তারা ছাত্র নয়।" গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget