এক্সপ্লোর

Tarapith : তারাপীঠে মন্দিরে মোবাইল নিয়ে ঢোকা বন্ধ ! গর্ভগৃহে এই জিনিসগুলি নিষিদ্ধ, সময়েও প্রচণ্ড কড়াকড়ি

পৌষমাস শুরু হয়ে গিয়েছে। এই সময় মা তারাকে পুজো দেওয়ার ইচ্ছে থাকে অনেকেরই। তাই এই মাসটা তারাপীঠে বেশিই ভিড় হয়। 

 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : শক্তিপীঠ তারাপীঠ। বীরভূমের এই শক্তিপীঠে প্রতি দিন হাজার হাজার ভক্ত সমাগম হয়। কেউ আসেন নিজের মনের বাসনা জানাতে, কেউ বা আসেন ইচ্ছেপূরণের আনন্দে। বছরে বিশেষ বিশেষ তিথিতে তারাপীঠে ভিড় বেশি হলেও, সারা বছরই তারাপীঠে ভক্ত সমাগম হয়। এবার তারা মায়ের দর্শনের নিয়মেই আনা হল বদল। বেঁধে দেওয়া হল নির্দিষ্ট সময়। নির্দিষ্ট করা হল মন্দির বন্ধ থাকার সময়ও। পৌষমাস শুরু হয়ে গিয়েছে। এই সময় মা তারাকে পুজো দেওয়ার ইচ্ছে থাকে অনেকেরই। তাই এই মাসটা তারাপীঠে বেশিই ভিড় হয়। 

অনেকের অভিযোগ,  তারাপীঠ মন্দিরে দর্শনের ক্ষেত্রে অনেক সময় নিয়ম মানা হত না। সাধারণ লাইনের পুণ্যার্থীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছিল। বিশেষ লাইন যেত তরতরিয়ে এগিয়ে।  নির্দিষ্ট  সময় মানার ক্ষেত্রেও শিথিলতা চোখে পড়ছিল। এই পরিস্থিতি সামাল দিতে রবিবার মন্দির কমিটির সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। তারপরই নতুন নিয়ম স্থির হয়। যা মানা হচ্ছে পয়লা পৌষ থেকেই। 

মন্দিরের সেবায়েতদের পক্ষ থেকে জানানো হয়েছে, পুণ্যার্থীদের তারাপীঠে দেবী দর্শন করতে গেলে নির্দিষ্ট সময় মেনে চলতে হবে । এবার থেকে দুটি লাইনে করা যাবে দেবী দর্শন। একটি  হবে সাধারণের জন্য লাইন । অপরটি হবে বিশেষ লাইন। প্রথম এক ঘণ্টায় সাধারণ লাইনে দাড়িয়ে থাকা পুণ্যার্থীদের ঢুকতে দেওয়া হবে। আর কেউ যদি বিশেষ  লাইনে পুজো দিতে চান, তাহলে  মন্দির কমিটির অফিস থেকে কুপন সংগ্রহ করতে হবে। 

মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, পুজো দেওয়ার ক্ষেত্রেো  দু'টি লাইন রাখতে হবে। তার মধ্যে জেনারেল লাইন হবে। এক ঘণ্টা আগে চালু করতে হবে। তারপর বিশেষ লাইন চালু করা হবে।  ভোর ৫.৩০ মিনিটে মন্দির খুলে যাবে।  দুপুরে ভোগ নিবেদনের জন্য দেড় ঘণ্টা মন্দির বন্ধ থাকবে দুপুর ১২টায় । বিকেল ৫টা-৬.৩০টার মধ্যে শীতলভোগ নিবেদন করা হবে। গর্ভগৃহের ভিতরে গোলাপজল-আলতা নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল নিয়ে মন্দির চত্বরে ঢোকা যাবে না। সিকিউরিটি অফিসে মোবাইল জমা রাখতে হবে।

আশ্বিনের শুক্লপক্ষের চতুর্দশীতে তারা মায়ের আবির্ভাব হয়। কথিত আছে, পাল রাজত্বের সময় জয় দত্ত স্বপ্নে তারা মায়ের নির্দেশ পান চতুর্দশীতে শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডির আসনের নীচে মায়ের শিলামূর্তি আছে। সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন তিনি। এখানেই তপস্যা করে সিদ্ধিলাভ করেন তারামায়ের ভক্ত বামাক্ষ্যাপা। ফলে এটি সিদ্ধ পীঠ হিসেবেও পরিচিত। তাই সিদ্ধপীঠে মায়ের কাছে মনের কথা জানানোর অভিলাষ থাকে অনেকেরই। তবে এবার থেকে এই নির্দিষ্ট নিয়ম ও সময় মেনে চলতে হবে। 

আরও পড়ুন :

শক্তিপীঠ তারাপীঠ নিয়ে এই ১০টি তথ্য

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget