এক্সপ্লোর

Kajal Sheikh: 'কী ভাবে ভোট করতে হয় জানা আছে', বিস্ফোরক কাজল শেখ

Birbhum: দলের সংগঠন নিয়ে বিস্ফোরক আরও এক তৃণমূল নেতা।

বীরভূম: জগদীশ বাসুনিয়া, অর্জুন সিংহর পর কাজল শেখ। দলের সংগঠন নিয়ে বিস্ফোরক আরও এক তৃণমূল নেতা। 'কারা দলে থেকে গদ্দারি করছে, সেটা জানি। কেউ কেউ বিরোধীদের থেকে টাকা নিয়ে মতলব আঁটছেন। লাভ হবে না, পঞ্চায়েত ভোটে তৃণমূলই সব আসন পাবে। বিরোধীরা নোটার থেকেও কম ভোট পাবে। কী ভাবে ভোট করতে হয় জানা আছে', কঙ্কালীতলার সভা থেকে মন্তব্য বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের।

এর আগেও বিস্ফোরক মন্তব্য করেছেন কাজল শেখ। সম্প্রতি অনুব্রত প্রসঙ্গ নিয়েও মুখ খুলেছেন তিনি।  'সংগঠনের কোনও পরিবর্তন হবে না। বীরভূম জেলায় যে কোর কমিটি আছে, সেই কোর কমিটিই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, তিনিই বীরভূম জেলার অবজার্ভার। অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস চলে। বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দল থাকবে না।' দিল্লিতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া কাজল শেখের।  অনুব্রত মণ্ডলকে নিয়ে মঙ্গলবারই দিল্লি উড়ে গিয়েছেন ইডি-র আধিকারিকরা। বর্তমানে দেশের রাজধানীতে ইডির হেফাজতে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। আর বীরভূমে দলের একসময়ের হত্তা-কর্তা-বিধাতা দিল্লি পাড়ি দেওয়ার পরদিনই ফের বিস্ফোরক তৃণমূলের জেলার কোর কমিটির সদস্য ও অনুব্রত মণ্ডলের বিরোধী গোষ্ঠীর নেতা বলে পরিচিত কাজল শেখ।তাঁর দাবি, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার বিন্দুমাত্র প্রভাবও পড়বে না দলে।

বিস্ফোরক অর্জুনও:
এদিন বোমা ফাটালেন বিজেপি থেকে তৃণমূলে যোগদানকারী ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিং। বাম-কংগ্রেস লাগাতার বিজেপি-তৃণমূল গটআপ গেমের অভিযোগে সরব হচ্ছে! আর তাদের সেই অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেই প্রশ্ন ছুঁড়ে দিলেন অর্জুন সিং। সেইসঙ্গে বাম সরকারের শেষের প্রসঙ্গ টেনেও, কার্যত খোঁচা দিলেন দলীয় নেতৃত্বকে। অর্জুন সিংহ বলেন, 'বিরোধীরা প্রচারে এগিয়ে আছে। আমরা এগিয়ে আছি কোথায়? রফিকের পা কীভাবে কাটব, হাজি নুরুলের পা-টা কীভাবে কাটব, বাবলুকে কীভাবে কোণঠাসা করব, সারাদিন এর মধ্যে লেগে আছে। আর বিরোধী কী প্রচার করছে, বাবুল সুপ্রিয় বিজেপিরও মিনিস্টার ছিল, আর এখানেও মিনিস্টার আছেন। দিদিমণি একটা গটআপ করে নিয়েছেন। এভাবেই এখন বিরোধীদের প্রচার চলছে তলেতলে। আমরা কিছু বলতে পারছি? কিছু বলতে পারছি না!'

আরও পড়ুন: জনসংযোগ যাত্রায় বিক্ষোভের মুখে বিধায়ক, পাল্টা প্রতিবাদে থানা অবরোধ দলীয় কর্মী-সমর্থকদের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget