এক্সপ্লোর

Bankura News:জনসংযোগ যাত্রায় বিক্ষোভের মুখে বিধায়ক, পাল্টা প্রতিবাদে থানা অবরোধ দলীয় কর্মী-সমর্থকদের

BJP MLA Goes For Public Relation Programme: বিধায়ককে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। গত কাল ইন্দাস থানার শ্রীকড়া গ্রামে জনসংযোগ যাত্রার যান স্থানীয় বিজেপি বিধায়ক নির্মলকুমার ধারা। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।  

তুহিন অধিকারী, বাঁকুড়া: বিধায়ককে (BJP MLA) ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের (Villagers Agitation)। গত কাল ইন্দাস থানার (Indas Police Station) শ্রীকড়া গ্রামে জনসংযোগ যাত্রার যান স্থানীয় বিজেপি বিধায়ক নির্মলকুমার ধারা। সেখানেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।  

কী ঘটেছিল?
বিধায়কের দাবি, বিক্ষোভকারীরা সকলেই তৃণমূল কর্মী। যদিও তৃণমূল সব ঘটনার কথাই অস্বীকার করেছিল। গোটা প্রতিবাদে সোমবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিল্লেশ্বর সিংহের নেতৃত্বে বিধায়ককে সঙ্গে নিয়ে ইন্দাস থানা ঘেরাও করা হয়। সেখানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পথও অবরোধ করেন বিজেপি নেতৃত্ব এবং কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, পুলিশ জোর করে অবরোধ তুলতে গিয়েছিল। তখনই পুলিশের সঙ্গে বিজেপি নেতৃত্ব এবং কর্মীদের তুমুল ধস্তাধস্তি বেঁধে যায়। পরে অবশ্য বিজেপি কর্মীরা অবরোধ তুলে নেন। 

বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদও...
শুধু বিজেপি নন,অতীতে একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল বিধায়ক-সাংসদরা। গত জানুয়ারিতেই যেমন দিরামপুরহাটে মেলেরডাঙা গ্রামে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। বিক্ষোভের জেরে মেলেরডাঙা থেকে রামপুরহাটে রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। এরপর বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। আবাস তালিকায় দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। 

শুরু নতুন কর্মসূচি: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নতুন কর্মসূচি 'দিদির সুরক্ষাকবচ' ও 'দিদির দূত' নিয়ে প্রচারে নেমে পড়েছে শাসকদল। উদ্দেশ্য, ভোটের রাজনীতি না করে মানুষের পাশে থাকবে দল, বার্তা তৃণমূলের। যদিও শাসকদলের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও বামেরা। 

দফায় দফায় উত্তেজনা: তবে এই কর্মসূচি ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। পর পর দু'দিন, পূর্ব মেদিনীপুরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে দলেরই নেতার ক্ষোভের মুখে পড়েন কুণাল ঘোষ। রাস্তাঘাট-সহ এলাকার উন্নয়ন না হওয়ার বিষয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানান তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি। যদিও ঘটনায় দলেরই কটাক্ষের মুখে পড়েন বিক্ষুব্ধ তৃণমূল নেতা। কাজ না করায় ঘাড়ধাক্কা খাচ্ছেন দিদির দূতরা, ঘটনায় একযোগে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম। 

বিক্ষোভের মুখে কুণাল: দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের ক্ষোভের মুখে পড়েছিলেন কুণাল ঘোষ। এদিন পশ্চিম পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রয়াত ওমর আলির বাড়িতে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণালের সামনেই দলের গোষ্ঠীকোন্দল নিয়ে ক্ষোভ উগরে দেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে শেখ মুসলেম আলি। কোন্দল না মেটালে দলকে ক্ষতির মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে দলের পুরনো কর্মীরা এখন ব্রাত্য বলে দাবি করেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে। এই ঘটনায় স্পষ্টতই অস্বস্তিতে তৃণমূল। সমস্যা সমাধানের আশ্বাস দেন কুণাল ঘোষ। 

আরও পড়ুন:'কৌস্তভ বাগচীর বাড়িতে CRPF মোতায়েনে সমস্যা রয়েছে', আদালতে জানাল কেন্দ্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
চালু হল 'আয়ুষ্মান ভারত' ও 'মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা', এবার রাজ্যের সব মানুষ পাবেন এই সুবিধা, মুখ্যমন্ত্রী বললেন...
Agnimitra Paul:
"কেউ এই কাজ করে থাকলে অ্যাকশন হবে, বিজেপির কর্মী বলে পুলিশ ছেড়ে দেবে না, আমরা তৃণমূল নই", বাঁকুড়ার ঘটনায় প্রতিক্রিয়া অগ্নিমিত্রার
Blood Bank Scam: রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
রক্ত ও প্লাজমা পাচার রুখতে আরও কড়া রাজ্য, ব্লাড ব্যাঙ্কগুলোর জন্য আসছে নিজস্ব SOP!
News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget