এক্সপ্লোর

Birbhum: 'মনে হয় বদলা নিই...', কড়া হুঁশিয়ারি কাজল শেখের

Kajal Sheikh: সিপিএমের কায়দায় খুনের রাজনীতি, কটাক্ষ বীরভূম বিজেপি নেতৃত্বের

বীরভূম: সামনেই পঞ্চায়েত ভোট। জেলায় নেই অনুব্রত। তার মধ্যেই তৃণমূল নেতাদের গলায় শোনা যাচ্ছে হুঙ্কার-হুঁশিয়ারি। ফের শিরোনামে বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। বিরোধীদের নিশানা করে কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতার।

কী বলেছেন কাজল শেখ:
কাজল শেখ বলেন, 'মনে হয় বদলা নিই, মাঝমাঠে দাঁড় করিয়ে গুলি করে মারি। যারা আমাদের বাবা, দাদাদের মেরেছে, মনে হয় বদলা নিই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বদলা নয়, বদল চাই, তাই করিনি। মমতা বলেছেন, তাই বদলার চিন্তা মাথায় আনি না।' কার্যত হুমকি সুর তৃণমূলের কোর কমিটির সদস্য কাজল শেখের কথায়।

সিপিএমের কায়দায় খুনের রাজনীতি, কটাক্ষ বীরভূম বিজেপি নেতৃত্বের।

এর আগে বারবার বিভিন্ন বক্তব্য রাখার কারণেই শিরোনামে এসেছিল কাজলের নাম। দলের সংগঠন নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছিলেন কাজল শেখ। তিনি বলেছিলেন, 'কারা দলে থেকে গদ্দারি করছে, সেটা জানি। কেউ কেউ বিরোধীদের থেকে টাকা নিয়ে মতলব আঁটছেন। লাভ হবে না, পঞ্চায়েত ভোটে তৃণমূলই সব আসন পাবে। বিরোধীরা নোটার থেকেও কম ভোট পাবে। কী ভাবে ভোট করতে হয় জানা আছে।' তার আগে অনুব্রত মণ্ডলকে নিয়েও মুখ খুলেছিলেন তিনি। কাজল বলেছিলেন, 'সংগঠনের কোনও পরিবর্তন হবে না। বীরভূম জেলায় যে কোর কমিটি আছে, সেই কোর কমিটিই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, তিনিই বীরভূম জেলার অবজার্ভার। অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস চলে। বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দল থাকবে না।' 

সম্প্রতি কাজল শেখের অনুগামীদের বিরুদ্ধে অনুব্রত মন্ডলের অনুগামী এক তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ উঠেছিল। নানুরে দলের পার্টি অফিসের মধ্যেই অনুব্রত ঘনিষ্ঠ সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রিঙ্কু চৌধুরীকে মারধরের অভিযোগ ওঠে কোর কমিটির সদস্য কাজল শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। রবিবার কাজল শেখ, নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য-সহ ১৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রিঙ্কু চৌধুরী। তিনি বলেছিলেন, 'থানায় অভিযোগ করেছি। নিরাপত্তার অভাব বোধ করছি। দুবার আমার ওপর হামলা হয়েছে। প্রাণে মেরে ফেলার চেষ্টা। ব্লক সভাপতি ও কাজল শেখ এর নেপথ্যে। অনুব্রতর খাস লোক হওয়ায় ঢুকতে দিচ্ছে না।'

এর আগে বীরভূমে গোষ্ঠীকোন্দল কমাতে বারবার বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু তাঁর বার্তার পরেও বারবার সামনে আসছে দ্বন্দ্বের ছবি। কখনও করা হচ্ছে বিতর্কিত মন্তব্য।

আরও পড়ুন: সমবায় নির্বাচনে পর্যুদস্ত তৃণমূল! ৯-০ তে জয়ী বিরোধী মঞ্চ

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget