এক্সপ্লোর

North Dinajpur News: সমবায় নির্বাচনে পর্যুদস্ত তৃণমূল! ৯-০ তে জয়ী বিরোধী মঞ্চ

Itahar News:উত্তর দিনাজপুরে, সমবায় সমিতির ভোটে, তৃণমূলকে পরাজিত করল বিরোধী-ঐক্য় মঞ্চ।

সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুরে, সমবায় সমিতির নির্বাচনে বাম-কংগ্রেস ও বিজেপি সমর্থিত ঐক্য় মঞ্চের জয়জয়কার। ৯টি আসনের সবকটিতে জয়ী হলেন বিরোধী প্রার্থীরা। ধরাশায়ী তৃণমূল। একটিও আসন পায়নি তারা। কদিন আগেই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, তৃণমূলকে হারিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। সম্প্রতি, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের মুখে শোনা গেছে তৃণমূল-বিরোধী মহাজোটের ডাক। একই সুরে কথা বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরইমধ্য়ে এবার, উত্তর দিনাজপুরে, সমবায় সমিতির ভোটে, তৃণমূলকে পরাজিত করল বিরোধী-ঐক্য় মঞ্চ। ইটাহার থানা প্রাইমারি টিচার্স কো অপারেটিভ লিমিটেডের ভোটে শাসকদলকে কার্যত ধরাশায়ী করে দিল, বাম-কংগ্রেস ও বিজেপি সমর্থিত প্রাথমিক শিক্ষক ঐক্য় মঞ্চ। 

রবিবার, ছিল ভোটগ্রহণ। এদিনই ফল ঘোষণা হয়। তাতে দেখা যায়, ৯ টি আসনের মধ্যে সবগুলোতেই জয়ী হয়েছে বিরোধীদের ঐক্য় মঞ্চ। একটিতেও জিততে পারেনি তৃণমূল। বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সঙ্ঘের সম্পাদক এবং বিজেপি নেতা শুভময় রায় বলেন, 'দুর্নীতিকে পরাস্ত করে। বঞ্চনা, ৩৬ পারসেন্ট বঞ্চনা। সমস্ত শিক্ষক ঐক্য়বদ্ধ হয়ে এটা করেছে। এতেই আমাদের জয়।' বামপন্থী শিক্ষক সংগঠনের নেতা অজয় চক্রবর্তী বলেন, '৯-০ তে জিতেছি। প্রাথমিক শিক্ষকদের ঐক্য়।'

ধরাশায়ী তৃণমূল:
এদিন মোট ভোটারের সংখ্য়া ছিল ৪৪১ জন। কিন্তু শাসকের ঝুলি ছিল প্রায় শূন্য়। তৃণমূলের শিক্ষক সেলের নেতা গৌরাঙ্গ চৌহান বলেন, 'কো অপারেটিভ ৪০-৫০ বছর আগে তৈরি। ওতে আমাদের ১০ শতাংশ মেম্বার নেই। ওরা ২ শতাংশ বেশি ধরে লোন দেয়। তবুও আমাদের টিচাররা লড়েছে।' তবে, এই নির্বাচনেও পিছু ছাড়েনি অশান্তি। বিরোধীদের অভিযোগ, ব্য়ালট বক্স ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এনিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এর আগেও বেশ কিছু সমবায় সমিতির নির্বাচনে জয় পেয়েছে বিরোধী মঞ্চ, আরও নিখুঁত ভাবে বলতে গেলে বাম-কংগ্রেস। বাম-কংগ্রেস জোটের কাছে হলদিয়া ডক ইনস্টিটিউট ভোটে ধরাশায়ী তৃণমূল। ১৯টি আসনের মধ্যে ১৯টিতেই জয়ী বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী। হলদিয়া ডক ইনস্টিটিউট ভোটে খাতাই খুলতে পারেনি তৃণমূল, বিজেপি। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ডক ইন্সটিটিউট দখলে ছিল আইএনটিটিইউসির। ১৯ আসনের হলদিয়া ডক ইন্সস্টিটিউটের পরিচালন সমিতি নির্বাচনে, সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)। প্রার্থী দিয়েছিল গেরুয়া শিবিরের সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ (BMS)। কিন্তু, একটি আসনেও খাতা খুলতে পারেনি তারা। এর আগে কোলাঘাটেও তৃণমূলকে হারিয়ে জয়ের মুখ দেখেছিল বিরোধীরা।

আরও পড়ুন: BSF-র বিরুদ্ধে যুবককে 'পিটিয়ে খুনের' অভিযোগ কোচবিহারে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
Independence Day 2026: ৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
৭৯ নাকি ৮০ ? এবার কত তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত ?
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget