এক্সপ্লোর

Birbhum: নেত্রীর বার্তার পরেও বীরভূমে বারবার প্রকাশ্যে দলের কোন্দল, এবার থানায় অভিযোগ

Kajal Sheikh: কাজল শেখ ও নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য-সহ ১৭ জন নেতা, কর্মীর নামে মারধরের অভিযোগ দায়ের

ভাস্কর মুখোপাধ্য়ায়, বীরভূম: অনুব্রত জেলবন্দি। বীরভূমে সংগঠন সামলাতে সবাইকে মিলেমিশে থাকতে বলা হয়েছে বারবার। কিন্তু দলনেত্রীর নির্দেশের পরেও অনুব্রতহীন বীরভূমে বারবার সামনে চলে আসছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। এবার দলের কোর কমিটির সদস্য কাজল শেখ ও নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য-সহ ১৭ জন নেতা, কর্মীর নামে মারধরের অভিযোগ দায়ের করলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নানুর ব্লকের সভাপতি রিঙ্কু চৌধুরী। 

বারবার প্রকাশ্যে দ্বন্দ্ব:
এখন গরুপাচার মামলায় তিহাড় জেলে রয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাঁর অনুপস্থিতিতে, বীরভূমে দল সামলাতে কোর কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। কিন্তু এখনও পঞ্চায়েত ভোটের মুখে বীরভূমে তৃণমূলের অভ্যন্তরের কোন্দল থামার কোনও নামই নেই। এবার কোর কমিটির সদস্য কাজল শেখ-সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন দলেরই সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি। শুক্রবার, বীরভূমের তৃণমূল নেতাদের দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়েই সতর্ক করে দিয়েছিলেন নানুরের তৃণমূল নেতা ও কোর কমিটির সদস্য কাজল শেখকেও। কিন্তু সেই বার্তার পরেও পরিস্থিতির তেমন বদল হয়নি। ওই বৈঠকের পরের দিনই নানুরে দলের পার্টি অফিসের মধ্যেই অনুব্রত ঘনিষ্ঠ সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি রিঙ্কু চৌধুরীকে মারধরের অভিযোগ ওঠে কোর কমিটির সদস্য কাজল শেখ ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। রবিবার কাজল শেখ, নানুরের ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য-সহ ১৭ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রিঙ্কু চৌধুরী।

কী অভিযোগ:
তৃণমূলের সংখ্যালঘু সেলের নানুরের ব্লক সভাপতি রিঙ্কু চৌধুরী বলেন, 'থানায় অভিযোগ করেছি। নিরাপত্তার অভাব বোধ করছি। দুবার আমার ওপর হামলা হয়েছে। প্রাণে মেরে ফেলার চেষ্টা। ব্লক সভাপতি ও কাজল শেখ এর নেপথ্যে। অনুব্রতর খাস লোক হওয়ায় ঢুকতে দিচ্ছে না।' যদিও এই অভিযোগ মানতে চাননি নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। কাজল শেখের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও, তিনি কোনও মন্তব্য করতে চাননি। 

বিজেপির কটাক্ষ:
বীরভূমে বারবার তৃণমূলের কোন্দল প্রকাশ্যে আসতেই কটাক্ষ করেছে বিজেপিও।

আর কদিন পরেই পঞ্চায়েত ভোট। অনুব্রতহীন বীরভূমে নিজেদের দাপট কি বজায় রাখতে পারবেন তৃণমূল? উত্তর দেবে সময়। 

আরও পড়ুন: 'নিজেও তো টলিউড ইন্ডাস্ট্রিতেই ছিলেন, তৃণমূলেও ছিলেন, তাহলে?' হিরণের অভিযোগের পাল্টা বনি সেনগুপ্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের CBI তলব, ঠিক কী হয়েছিল ২০২৪-এর ৯ অগাস্টের রাতে?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget