এক্সপ্লোর

Lalan Shekh: লালন শেখের বাড়িতে চার সদস্যের ফরেন্সিক দল, সিল খুলে শুরু তদন্ত

Forensic Team Reaches Residence:বগটুই গ্রামে লালন শেখের বাড়িতে গেল চার সদস্যের ফরেন্সিক দল। ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত লালনের বাড়ি অতীতে সিল করে দেয় সিবিআই।

বীরভূম: বগটুই (bogtui) গ্রামে লালন শেখের (Lalan sheikh) বাড়িতে গেল চার সদস্যের ফরেন্সিক দল (forensic team)। ১০ জনকে জীবন্ত পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত লালনের বাড়ি অতীতে সিল করে দেয় সিবিআই (CBI)। আদালতের নির্দেশে গত ১৩ ডিসেম্বর সিল খুলে দেওয়া হয়। ওই বাড়ি থেকে ৫০ হাজার টাকা ও সোনার গয়না-সহ মূল্যবান জিনিস খোয়া গিয়েছে বলে ১৬ ডিসেম্বর রামপুরহাট থানায় অভিযোগ করেন লালনের স্ত্রী রেশমা বিবি। ওইদিনই লালনের বাড়ি সিল করে দেয় পুলিশ। এদিন ওই বাড়িতে গিয়ে সিল খুলে তদন্ত শুরু করল ফরেন্সিক দল।

প্রেক্ষাপট...
সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু নিয়ে ইতিমধ্যেই সরগরম গোটা রাজ্য। তার সঙ্গেই লালনের সিল করা বাড়ি থেকে লোপাট হয়েছে একাধিক মূল্যবান সামগ্রী, এমন অভিযোগও করা হয়েছিল। সেই সংক্রান্ত বিষয় নিয়েই গত সপ্তাহেই রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন নিহত লালন শেখের স্ত্রী। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, লালন শেখের স্ত্রীর দাবি তাঁদের বাড়ি সিবিআই সিল করে দিয়েছিল। এর আগেও সিবিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন লালন শেখের স্ত্রী। 'মামলা ধামাচাপা দিতে ৫০ লক্ষ টাকা চেয়েছিল সিবিআই', বিস্ফোরক দাবি করেছিলেন লালনের স্ত্রী। খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে লালনকে, এমনও অভিযোগ করেছিলেন লালনের স্ত্রী।

সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সিআইডি। সেই ঘটনায় হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে 'সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না সিআইডি'। আদালতের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করতে পারবে না সিআইডি। অভিযোগপত্র লেখার ক্ষেত্রে লালন শেখের স্ত্রীকে কেউ সাহায্য করে থাকতে পারেন। লালন শেখের স্ত্রীকে মামলায় পার্টি করার নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতির। 'কিছু মামলায় রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে অসহযোগিতা করার, বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার মামলাও বিচারাধীন, মন্তব্য করেছিলেন বিচারপতির। শরীরে আঘাতের কিছু চিহ্ন আছে, ময়না তদন্তের রিপোর্ট দেখে মন্তব্য করেছিলেন বিচারপতির।  

আগে যা হয়েছে:
গত ২১ মার্চ রাতে রামপুরহাটে জাতীয় সড়কের ধারে, তৃণমূলের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে বোমা মেরে খুন করা হয়। হত্যাকাণ্ডের পরই বগটুই গ্রামে সংগঠিত হয় প্রাণঘাতী হামলা! জ্বালিয়ে দেওয়া হয় একের পর এক বাড়ি! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় মোট ১০ জনের। সিবিআই সূত্রে দাবি, হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছিল নিহত তৃণমূল নেতা ভাদু-ঘনিষ্ঠ লালন শেখ। ঘটনার পর ভিন রাজ্যে গা ঢাকা দেয় লালন। ৩ ডিসেম্বর বীরভূম লাগোয়া ঝাড়খণ্ডের পাকুড় থেকে লালন শেখকে গ্রেফতার করে সিবিআই। ৪ তারিখ আদালতে তোলা হলে ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় রামপুরহাট মহকুমা আদালত। ১০ তারিখ ফের তাকে রামপুরহাট মহকুমা আদালতে হলে বিচারক লালনকে ফের তিন দিন সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

আরও পড়ুন:নন্দনে ছবি দেখানো মুখ্যমন্ত্রীর হাতে নেই, প্রজাপতি বিতর্কে মুখ খুললেন ফিরহাদ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget