এক্সপ্লোর

Anubrata Mandal: 'কেঁদে মায়ের কাছে যা চেয়েছি তাই দিয়েছেন', ৫৭০ ভরি গয়নায় কালীকে সাজলেন অনুব্রত

Anubrata Mandal Kali puja: ৫৭০ ভরি গয়নায় সাজলেন বোলপুরে তৃণমূল দলীয় কার্যালয়ের কালী। কালী মন্দিরের বাইরে মোতায়েন করা হয়েছে তিনজন কনস্টেবল। এই ঘটনা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: কাঁদতে কাঁদতে কালী মায়ের (Kali) কাছে যা চেয়েছেন তাই দিয়েছেন তিনি, জানালেন তৃণমূলের বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। এবার পুজোয় নিজের হাতে মাকে সোনার গয়না পরালেন তিনি। ৫৭০ ভরি গয়নায় সাজলেন বোলপুরে তৃণমূল দলীয় কার্যালয়ের কালী। কালী মন্দিরের বাইরে মোতায়েন করা হয়েছে তিনজন কনস্টেবল। এই ঘটনা নিয়ে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই পূজা-অর্চনা করে থাকেন। প্রতিবছর বোলপুরে তৃণমূল দলীয় কার্যালয়ে কালী পূজার আয়োজন করা হয়। এই কালীপুজোর মূল আকর্ষণ হলো কালী মায়ের সোনার গয়না। গতবছর অনুব্রত মণ্ডলের এই কালী প্রতিমার গয়নার পরিমাণ ছিল ৩৬০ থেকে ৩৭০ ভরি। এই বছর সেই গয়নার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৭০ ভরি, যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা।

আরও পড়ুন, চাপের মুখে বর্ধিত ভাড়া প্রত্যাহার করল রেল, টিকিটের দাম এবার কত হবে?

এই বছর তিনি নিজের হাতেই কালিমাকে গয়না পরিয়ে সুসজ্জিত রূপ দিলেন। গত দু'বছর ধরে তিনি নিজের হাতে গয়না পরাতে পারেন নি মা এবং স্ত্রী মারা যাওয়ার কারণে। ইতিমধ্যেই তৃণমূলের এই দলীয় কার্যালয়ে সোনার গয়নার নিরাপত্তার জন্য বোলপুর থানার পুলিশের তরফ থেকে সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ের কালীপুজো এখন বীরভূমের ‘কেষ্ট কালী’ নামেই পরিচিত।

বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের দাবি, মায়ের কাছে কেঁদে বললে, সব ইচ্ছেই পূরণ করেন তিনি। তাঁর স্থির বিশ্বাস, মা ভবিষ্যতেও তাঁর কথা শুনবেন। তিনি বলেন, "মা ও স্ত্রী মারা যাওয়ার জন্য দু’ বছর পরাতে পারিনি। এবার গয়না পরালাম মাকে। ২০২১-এ যা চেয়েছি মা আশা পূরণ করেছে। আগামীতেও পূরণ হবে। ময়দানে খেলা হবে। বড় মাঠে বড় বড় প্লেয়ারদের সঙ্গে খেলব। মাঠে যখন নামবো মা জিতিয়ে দেবে।" কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। দিলীপ ঘোষ বলেন, "ওপরওয়ালা সব দেখছেন। তিনি বিচার করবেন। ময়দানে খেলা শুরু হবে, তখন দেখা যাবে।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget