এক্সপ্লোর

Anubrata Mondal : কীভাবে বীরভূমে বালি, পাথর পাচারের খবর করতে গিয়ে বিপদে পড়েন ABP Ananda -র সাংবাদিক ?

একাধিকবার প্রবল চাপের মুখে পড়তে হয়েছিল এবিপি আনন্দর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়কে। যিনি কয়েক মাস আগে চলে গিয়েছেন পরলোকে।

বীরভূম : গরু পাচারের মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এখন সিবিআই হেফাজতে। এই জেলায় গরুর পাশাপাশি কয়লা, বালি, পাথর পাচারের অভিযোগ উঠেছে বারবার। তা নিয়ে খবর করতে গিয়ে চাপের মুখে পড়তে হয়েছিল এবিপি আনন্দর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়কে। যিনি আজ আমাদের মধ্যে নেই।

 একাধিকবার প্রবল চাপের মুখে পড়তে হয়েছিল এবিপি আনন্দর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়কে
গরু পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি  অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal ) গ্রেফতার করেছে সিবিআই ( CBI )। বীরভূমে গরু পাচারের অভিযোগ আজকের নয়। আর শুধু গরুই বা কেন! প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, অনুব্রত মণ্ডলের বীরভূম জেলা থেকে বারবার সামনে এসেছে, বালি , পাথর খাদানে অবৈধ খনন এবং পাচারের  অভিযোগ। সেই খবর সম্প্রচার করতে গিয়ে, একাধিকবার প্রবল চাপের মুখে পড়তে হয়েছিল এবিপি আনন্দর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়কে। যিনি কয়েক মাস আগে চলে গিয়েছেন পরলোকে।

কয়েক বছর আগে, বীরভূমে পাথর এবং বালি পাচারের অভিযোগ নিয়ে, সিরিজ আকারে একের পর এক প্রতিবেদন সম্প্রচার করেছিল এবিপি আনন্দ। ২০১৭, ২০১৮, ২০১৯ দীর্ঘ এই সময় ধরে, বীরভূমে বালি এবং পাথর পাচারের অভিযোগ নিয়ে একের পর এক খবর করেছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়। ২০১৬ সালে জাতীয় পরিবেশ আদালত বীরভূমের ২২০টি পাথর খাদান বন্ধের নির্দেশ দেওয়ার পরও, কীভাবে সেখান থেকে পাথর তোলা হত, সেই খবর করেছিল এবিপি আনন্দ। বীরভূমের খয়রাশোলের খাদান থেকে, বেআইনিভাবে পাথর তোলা নিয়ে, এবিপি আনন্দ খবর করার পরই, তা নিয়ে নড়েচড়ে বসে প্রশাসন। বন্ধ হয় বেআইনি খনন। 

গোপাল চট্টোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি
একইভাবে অবৈধ বালি খাদান নিয়েও একাধিকবার খবর করেছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়। কীভাবে প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে, দিনের পর দিন, নদীর তীর থেকে বালি তোলা হত। বালি ভর্তি লরি যাওয়ার জন্য কীভাবে বাঁধ কেটে, রাস্তা তৈরি করা হয়েছিল । সেই নিয়ে সিরিজ আকারে প্রতিবেদন তুলে ধরেছিল এবিপি আনন্দ। বীরভূমে বেআইনি বালি খাদান ও রাস্তার ধারে বেআইনিভাবে বালি মজুতের বিরুদ্ধে খবর করার পরই এবিপি আনন্দের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়কে হুমকি দেওয়া হয়। এমনকি ভবিষ্যতে এনিয়ে খবর করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। 2019 সালে এক রাতে সিউড়ির সেহারাপাড়ায় তাঁর বাড়িতে তিনটি বোমা মারা হয়। বিস্ফোরণের তীব্রতায় জানলার কাচ, চাঙড় ভেঙে পড়ে। 

সেই ঘটনায় তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ সহ কয়েকজন গ্রেফতারও হন। তবে এত চাপ, হুমকি, শাসানির পরও বীরভূমে অবৈধ বালি, পাথর খাদান নিয়ে খবর করা বন্ধ করেননি গোপাল চট্টোপাধ্যায়। ২০২১ সালের ২৮ ডিসেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে গোপাল আমাদের ছেড়ে চলে গেছেন। এখন সেই বীরভূমে কয়লা এবং গরু পাচার কেলেঙ্কারি নিয়ে তদন্তে নেমেছে সিবিআই এবং ইডি। বৃহস্পতিবার গরু পাচার মামলায় গ্রেফতার হলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget