এক্সপ্লোর

Birbhum News: ফের অস্ত্র উদ্ধার বীরভূমে, কেন বার বার একই ঘটনা?

Arms Recovered: ফের অস্ত্র উদ্ধার নানুরে। আজ ভোর রাতে বীরভূমের নানুর থানার হাটসেরান্দি গ্রামের কাছে রাস্তার উপর তল্লাশি চালিয়ে অস্ত্রশস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, ও এরশাদ আলম বীরভূম: ফের অস্ত্র (arms) উদ্ধার নানুরে (nanur)। আজ ভোর রাতে বীরভূমের (birbhum) নানুর থানার হাটসেরান্দি গ্রামের কাছে রাস্তার উপর তল্লাশি (search) চালিয়ে অস্ত্রশস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় ফের চাঞ্চল্য এলাকায়। উঠেছে প্রশ্নও। বীরভূমে কেন বার বার হদিশ মেলে অস্ত্রের?

কী উদ্ধার?
পুলিশ সূত্রে খবর, এদিনের তল্লাশি অভিযানে একটি দেশি পিস্তল, একটি ৭.৬৫ এমএম পিস্তল, ছয় রাউন্ড কার্তুজ ও  একটি মোটর বাইক উদ্ধার হয়েছে। ঘটনায়  মিঠুন শেখ ও জহির শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃতেরা অস্ত্রগুলি বিক্রির উদ্দেশ্যে বোলপুরের দিকে নিয়ে যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রেকর্ড বলছে, অস্ত্র উদ্ধারের ঘটনা বীরভূমে নতুন কিছু নয়।

আগেও অস্ত্র উদ্ধার...
গত ১০ মে-ও অস্ত্র উদ্ধার হয়েছিল বীরভূম থেকে। সে বার বীরভূম জেলা পুলিশের তরফে চারটি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড কার্তুজ-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। জানা যায়, ধৃত ওই দুই ব্যক্তির বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। নাম ফুলবাবু এবং মিলন খান। ধৃতদের কাছ থেকে একটি কারবাইন, একটি নাইন এমএম, একটি ৭ এমএম এবং একটি ওয়ান শটার ও ৩৪ রাউন্ড কার্তুজ উদ্ধার হয় বলে খবর। বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছিলেন, ২৭ এপ্রিল কীর্ণাহার থানা এলাকা থেকে দুই দুষ্কৃতীকে ৫৭ রাউন্ড কার্তুজ সহ ধরা হয়েছিল। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে এই দুই ব্যক্তির নাম উঠে আসে। পুলিশ সুপার বলেন, 'আমরা খবর পেয়েছিলাম তারা আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমের নানুর থেকে বর্ধমানের মঙ্গলকোটে যাওয়ার পরিকল্পনা করেছিল।' এরপর নানুর এবং কীর্ণাহার থানার পুলিশ এই দুজন দুষ্কৃতীকে ধরে ফেলে। তারা বাইকে করে আগ্নেয়াস্ত্র, গুলি নিয়ে যাচ্ছিল। নানুর থানার পালিতপুর থেকে এই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। তার আগে, ফেব্রুয়ারি মাসে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে কচুজোড় সংলগ্ন একটি সেতুর কাছে দুষ্কর্মের উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজন দুষ্কৃতীকে অস্ত্র-সহ গ্রেপ্তার করেছিল পুলিশ। দুষ্কৃতী দলে সাত-আটজন ছিল। তাদের মধ্যে শেখ বদরুজ্জামান, শেখ মেহের ও রিফাজুল ইসলাম, এই তিনজনকে গ্রেফতার করা হয়। বাকিরা পালিয়ে যায়।ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার দেশি বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ভোজালি, রড উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন:কালীপুজোর আগে শহর থেকে বাজেয়াপ্ত প্রায় হাজার কেজি নিষিদ্ধ বাজি !

সেরা শিরোনাম

Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget