এক্সপ্লোর

Firecrackers Raid in Kolkata : কালীপুজোর আগে শহর থেকে বাজেয়াপ্ত প্রায় হাজার কেজি নিষিদ্ধ বাজি !

Kali Puja 2022 : বড়বাজারের কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট থেকে পুলিশ বাজেয়াপ্ত করে প্রায় ৮৪০ কেজি নিষিদ্ধ বাজি।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : কালীপুজোর আগে বিশাল পরিমান বাজি বাজেয়াপ্ত করল পুলিশ।  কলকাতা থেকে মেদিনীপুরে নিষিদ্ধ আতসবাজি পাচারের চেষ্টা আটকালো পুলিশ।

৮৪০ কেজি নিষিদ্ধ বাজি
অভিযোগ পেয়ে বড়বাজারের কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট থেকে পুলিশ বাজেয়াপ্ত করে প্রায় ৮৪০ কেজি নিষিদ্ধ বাজি। বেসরকারি পরিবহণ সংস্থার মালিককে গ্রেফতার করে পোস্তা থানার পুলিশ। গোপন সূত্রে খবর মেলে, গাড়ি করে বড়বাজার থেকে নিষিদ্ধ আতসবাজি পাচারের চেষ্টা চলছে। 

শুক্রবার গভীর রাতে সেখানে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয় ২৮ বাক্স নিষিদ্ধ আতসবাজি। ওই বাজি মেদিনীপুরের সোনাকনিয়ায় পাচারের চেষ্টা চলছিল বলে পুলিশের দাবি। ধৃতের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করেছে পোস্তা থানার পুলিশ।

২০০ কেজি বাজি উদ্ধার 
এছাড়াও  কালী পুজোর আগে প্রচুর বাজি উদ্ধার করল নিউটাউন থানার পুলিশ (Newtown Police)। বাজি উদ্ধারের ঘটনায় গ্রেফতার দুই। নিউটাউন থানা এলাকার জ্যোতিনগর থেকে এই বিপুল বাজি উদ্ধার হয়। প্রায় ২০০কেজি বাজি (Fire Crackers) উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে খবর, তাঁদের কাছে গোপন সূত্রে খবর আসে নিউটাউন থানা এলাকার জ্যোতি নগর এলাকায় একটি বাড়িতে কালী পুজো উপলক্ষে বিক্রি করার জন্য প্রচুর বাজি মজুত করেছে। সেই মত হানা দিয়ে প্রায় দুশো কেজি বাজি উদ্ধার করা হয়। এই বাজি মজুত করার অপরাধে দুজনকে গ্রেফতার করা হয়। শুক্রবার  তাঁদের বারাসাত কোর্টে তোলা হয়। এর পাশাপাশি ১২ তারিখ রাতে যাত্রাগাছি এলাকা থেকে সঞ্জয় মন্ডল নামে একজনকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকেও ৫০ কেজি বাজি উদ্ধার হয়।

সম্প্রতি কালীপুজোয় বাজি পোড়ানোয় লাগাম টানার করা বলেছেন মুখ্যমন্ত্রী। দীপাবলি উৎসবের আগে মুখ্যমন্ত্রীর বার্তা,  ‘ধর্ম যার যার, উৎসব সবার। কালী পুজো থেকে ছট পুজো, সমস্ত পুজোই সকলের। দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর মতো কালী পুজোটাও ভালো করে করতে হবে। বাজি নিয়ন্ত্রণ করতে হবে’।

তিনি আরও বলেন, ' আমার একটা আচরণ আর একজনকে যেন দুঃখের মধ্যে না পড়তে হয়। সেটা দেখতে হবে।'  ' 

                                                                                                                                     

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget