এক্সপ্লোর

Birbhum News: 'তৃণমূলের দুর্নীতি নিয়ে মাঠে নামব' বোলপুরে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে হুঁশিয়ারি বিজেপির

আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। আগে বীরভূম জেলায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। এবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল প্রধান বিরোধী দল বিজেপিও। 

আবীর ইসলাম, বীরভূম: তৃণমূলের (TMC) পর এবার বোলপুরে (Bolpur) পঞ্চায়েত ভোটের (Panchayet Election) প্রস্তুতি শুরু করে দিল বিজেপিও (BJP)। তৃণমূলের (TMC) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গুলিকে হাতিয়ার করার কৌশল নিয়েছে তারা। পাল্টা, বিজেপিকে (BJP) জবাব দিয়েছে তৃণমূলও (TMC)। 

আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট (Panchayet Election)। আগে বীরভূম (Birbhum) জেলায় তার প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। এবার পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিল প্রধান বিরোধী দল বিজেপিও। 

শুক্রবার বোলপুরের এক বেসরকারি লজে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। উপস্থিত ছিলেন বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির (BJP) সভাপতি-সহ অন্য নেতারাও!

বোলপুর সাংগঠনিক জেলা বিজেপি সহ-সভাপতি সুব্রত চট্টরাজের কথায়, আমরা পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করলাম। তৃণমূলের দুর্নীতি নিয়ে মাঠে নামব।

গরু পাচার মামলায় একাধিকবার তলবের পর, কয়েকদিন আগে CBI’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। 

তবে শুক্রবার তাঁকে ফের তলব করা হলেও, অসুস্থতার কারণে হাজিরা এড়ান তিনি। অন্যদিকে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলাতেও অনুব্রত মণ্ডলকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই প্রেক্ষাপটে তৃণমূলের জেলা সভাপতিকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। 

বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের কথায়, 'অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এত পাপ করেছে, মানুষের টাকা মেরেছে, বীরভূম জেলা জুড়ে সন্ত্রাস সৃষ্টি করে বারুদের স্তূপের উপর বসিয়ে রেখেছে। পৌরভোট থেকে পঞ্চায়েত ভোট। নমিনেশন করতে দেওয়া হয়নি। তার ফল ওনাকে ভোগ করতে হবে।

বোলপুরের রাজ্যের মন্ত্রী ও তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিন্হার কথায়, ময়দানে দেখা হবে, মানুষ কার সঙ্গে থাকবে, বিজেপির দুর্নীতির সঙ্গে না মমতার উন্নয়নের সঙ্গে? আমরা আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছি।

২০১৮’র পঞ্চায়েত ভোটে (Panchayet Election) বীরভূম জেলার (Birbhum) ১৬৭টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে মাত্র ২টিতে জিতেছিল বিজেপি (BJP)। বাকি সবগুলিতেই জয়ী হয় রাজ্যের শাসকদল।

আরও পড়ুন: Birbhum: ফের বোমা উদ্ধার নানুরে, শুরু রাজনৈতিক তরজা

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget