এক্সপ্লোর

Birbhum: ফের বোমা উদ্ধার নানুরে, শুরু রাজনৈতিক তরজা

Birbhum News: বাঁশঝাড়ের মধ্যে মাটিতে অর্ধেক পোঁতা চার চারটি ড্রাম। সেখান থেকেই মেলে বোমা। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পরিতোষ দাস, বীরভূম: নানুরে ফের বোমা উদ্ধার। পুলিশ সূত্রে খবর, বাঁশঝাড়ের মধ্যে ৪টি ড্রাম থেকে উদ্ধার হয়েছে ১০০ টিরও বেশি বোমা। কে বা কারা বোমাগুলি রাখল, খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় তুঙ্গে রাজনৈতিক তরজা।

ফের বোমা উদ্ধার নানুরে

বাঁশঝাড়ের মধ্যে মাটিতে অর্ধেক পোঁতা চার চারটি ড্রাম। সেখান থেকেই মিলল ১০০ টির বেশি বোমা। ঘটনায় ফের শিরোনামে বীরভূমের নানুর। শনিবার, গোপনসূত্রে খবর পেয়ে, অজয়ের ধারে সিধাই গ্রামে বাঁশঝাড়ের মধ্যে থেকে বোমাভর্তি ড্রামগুলি উদ্ধার করে পুলিশ। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুরজিৎকুমার দে জানান, গোপন সূত্রে নানুর থানার পুলিশ খবর পায়। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বোমা।

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। বোমা উদ্ধার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সন্ন্যাসীচরণ মণ্ডল বলেন, 'পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তৃণমূল ভিত্তিক সম্মেলন শুরু করেছে, তেমনই সন্ত্রাসের উন্নয়নের জন্য বোমা মজুত করতে শুরু করেছে। পুলিশ মনে করলে প্রতিদিন হাজার হাজার বোমা বন্দুক উদ্ধার করতে পারে।'

নানুর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত ভট্টাচার্যের পাল্টা দাবি, 'তৃণমূলের সঙ্গে মানুষ আছে। তাঁদের বোমা-বন্দুকের দরকার নেই। বিজেপি বোমা-বন্দুক মজুত করেছে।'

এই বিপুল পরিমাণ বোমা বাঁশঝাড়ের আড়ালে রাখল কে? তদন্তে নেমেছে পুলিশ। 

আরও পড়ুন: Water Crisis: ভরা গ্রীষ্মে জলসঙ্কট! বাড়ছে পানিহাটি ও আসানসোলের বাসিন্দাদের ক্ষোভ

কলকাতায় বোমা উদ্ধার

অন্যদিকে খাস কলকাতা (Kolkata) থেকেও উদ্ধার হয়েছে তাজা বোমা। গত শুক্রবার গভীর রাতে বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোড (Tiljala) থেকে ১১টি বোমা উদ্ধার করে কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা। সঙ্গে ছিল উইনার্স বাহিনী ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। সম্প্রতি শেখ তনু নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ (Kolkata Police)। তাকে জেরা করেই তিলজলা রোডের (Tiljala Road) ঝুপড়িতে বোমার হদিশ মেলে বলে পুলিশ সূত্রে দাবি।  

এপ্রিলেই হরিদেবপুরে একটি অটো থেকে উদ্ধার হয়েছিল বোমা, আগ্নেয়াস্ত্র। সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় পুলিশ প্রশাসনে। এক মাস পর, এবার বোমা উদ্ধার হয় বেনিয়াপুকুর থানা এলাকার তিলজলা রোডে। পরিত্যক্ত ঝুপড়ির মধ্যে ২টি ফলের পেটি থেকে উদ্ধার হয়েছে ১১টি বোমা। ফের কলকাতায় বোমা উদ্ধারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।  

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget