এক্সপ্লোর

Bakreshwar Temple: শনিবার থেকে বন্ধ বক্রেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, চলবে সংস্কারের কাজ

Birbhum Bakreshwar Temple: রাত পেরোলেই বন্ধ হবে বক্রেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহের দরজা, কবে থেকে ফের খুলবে, দেখুন একনজরে ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: মন্দিরে সংস্কারের  জন্য শনিবার থেকে বন্ধ থাকবে বক্রেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ (Bakreshwar Temple )।  শনিবার থেকে তিন দিন অর্থাৎ সোমবার পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে মন্দির। এর ফলে ভক্তরা পুজো দিতে পারবেন না। মঙ্গলবার মন্দির খুললেও গর্ভগৃহের ভিতরে ঢুকে পুজো দেওয়া যাবে না। বুধবার থেকে মন্দিরে স্বাভাবিক ভাবে পুজো দেওয়া যাবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই এই জেলায় মন্দিরের গর্ভগৃহের সংস্কারের জন্য স্থানান্তরিত করা হয়েছিল তারাপীঠের তারা মায়ের মূর্তি। তারাপীঠের ভৈরবের মন্দিরে স্থানান্তরিত করা হয়েছিল মাকে। মন্দির কমিটির তরফে খবর এসেছিল, গর্ভগৃহ ও বেদি সংস্কারের পাশাপাশি মন্দিরে রঙও করা হবে। ফলে স্থানান্তরিত করা হয়েছিল তারা মায়ের মূর্তি। করোনাকালে গর্ভগৃহ সংস্কার করা যায়নি। তাই চলতি বছরেই গর্ভগৃহ ও বেদি সংস্কার করা হয়।  

অপরদিকে, এখানে রয়েছে সাধক বামাক্ষ্যাপার সমাধিমন্দির। জানা যায়, এই মন্দিরেই পুজো করতেন বামক্ষ্যাপা। মন্দির লাগোয়া শ্মশানক্ষেত্রে বাবা কৈলাসপতি নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্রসাধনা করতেন তিনি। মা তারার আরাধনা এবং পুজোতেই বামাক্ষ্যাপা নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তারাপীঠ মন্দিরের কাছেই রয়েছে সেই আশ্রম। তারাপীঠ মন্দির নিয়ে নানা কথিত বিশ্বাস রয়েছে, আছে নানা কাহিনী। অনেকে বলেন এটি সতীপীঠ নয়, তা হল কঙ্কালীতলা। অনেকে বলে থাকেন, এখানে সতীর তৃতীয় নয়ন পতিত হয়েছিল। ঋষি বশিষ্ঠ প্রথম সেটি দেখে সতীকেই তারারূপে পুজো করেন। 

আরও পড়ুন, টমেটোর গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ ! গ্রেফতার চালক

প্রসঙ্গত, ঐতিহাসিক স্থাপত্যই হোক কিংবা মন্দির, সর্বত্রই সংষ্কারের প্রয়োজন। কারণ দেশ তথা রাজ্যের অধিকাংশ মন্দিরই প্রায় কম করে হলেও ৭০ বছরের উর্ধ্বে, কখনও কখনও তা ২০০ বছরের বেশিও হয়ে যায়। সেক্ষেত্রে চুন বালি সুড়কি দীর্ঘ সময় ধরে ধরে রাখলেও, ক্ষয়রোগ আসে মন্দিরেও। এমনকি অন্যান্য পাথরেও তা ধরা পড়ে। মূলত বাতাসে এবং বৃষ্টির মধ্যে থাকে একাধিক অ্যাসিড। যা ক্রমান্বয়ে বছরের পর বছর চুন সুড়কি হোক কিংবা পাথর, প্রতিটা উপাদানের সঙ্গেই বিক্রিয়া করে। আর সেখান থেকেই শুরু হয় ক্ষয় রোগ। তাই সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ। তবে কখনও কখনও উদ্যোগ নেওয়া হলেও কখনও কখনও আর্থিক ইস্যু এবং কখনও কখনও কোভিড ইস্যুও এসে পড়ে। তবে সবকিছু ছাড়িয়ে রাত পেরোলেই চলবে বক্রেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহে চলবে সংস্কারের কাজ।

সেরা শিরোনাম

Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kalipujo 2026: আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের
Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget