এক্সপ্লোর

Birbhum : মেয়ে ও জামাইয়ের জন্য মাংস নিয়ে আসতে বলেছিলেন, স্ত্রীকে কোদালের কোপ মেরে খুনের অভিযোগ

Nalhati Murder : মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে

নান্টু পাল, নলহাটি : বাড়িতে মেয়ে ও জামাইয়ের জন্য মাংস নিয়ে আসতে বলেছিলেন। সেই 'অপরাধে' ঘাড়ে কোদালের কোপ মেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । বীরভূমের নলহাটি থানার বারা গ্রামের ঘটনা। নিহতের নাম রাধারানি কোনাই। ঘটনায় অভিযুক্ত স্বামী প্রভাত কোনাইকে আটক করেছে নলহাটি থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

গতকাল প্রভাত ও রাধারানি কোনাইয়ের মেয়ে শ্বশুরবাড়ি থেকে বারা গ্রামে বাপের বাড়িতে আসেন। রাতে খাওয়ার জন্য স্বামীকে মাংস নিয়ে আসতে বলেন রাধারানি । সেই নিয়ে স্বামী ও স্ত্রীর বচসা বাধে । অভিযোগ, রাতে মদ্যপ অবস্থায় এসে প্রভাত তাঁর স্ত্রীর ঘাড়ে কোদাল দিয়ে কোপ মারেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা রক্তাক্ত অবস্থায় রাধারানিকে উদ্ধার করে প্রথমে লোহাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাতেই রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই তাঁর মৃত্য হয় । 

সম্প্রতি অপর একটি খুনের ঘটনা ঘটে নদিয়ায়। ২ বছরের শিশুর (Child) সামনেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে নদিয়ায় (Nadia)। স্বামীকে (Husband) গ্রেফতার করে রানাঘাট (Ranaghat) থানার পুলিশ। নিহত গৃহবধূর নাম অলকা দাস (২৭)। 

কী ঘটে? কী অভিযোগ? 

ঘটনাটি ঘটে পায়রাডাঙা বাজারপাড়া এলাকায়। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বছর ছয়েক আগে আসামের অলক দাস-এর সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় পায়রাডাঙ্গা বাজারপাড়ার সঞ্জিত দাসের। তাদের দু'বছরের একটি পুত্র সন্তান রয়েছে। গৃহবধূর শ্বশুরবাড়ির পরিবারের দাবি, বছর ছয়েক আগে বিয়ের পর থেকেই স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দাম্পত্য অশান্তি শুরু হয়। মাসদুয়েক বাপের বাড়িতে ছিলেন স্ত্রী। শ্বশুরবাড়িতে ফেরার পর অশান্তি চরমে ওঠে। এরই মধ্যে ফের স্বামী-স্ত্রীর বচসা বাধে। তার জেরেই স্ত্রীকে খুন বলে অভিযোগ। 

এরপর বাড়ির অন্যান্য সদস্যরা ঘুমিয়ে পড়লে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ চরমে ওঠে। দু'বছরের ছেলের সামনে নৃশংসভাবে দা দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপ দেয় স্বামী। পাশের ঘর থেকে আর্তনাদ শুনে সকলে ছুটে এসে দরজা ভেঙে দেখে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে মেঝেতে লুটিয়ে পড়ে থাকতে। পুলিশ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় দেহটিকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

সেরা শিরোনাম

Birbhum News:কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, ভরা উৎসবের মাঝে কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে
কিল-ঘুষি-কষিয়ে থাপ্পড়, ভরা উৎসবের মাঝে কোমরে দড়ি বেঁধে বীরভূমের রাস্তায় ঘোরানো হল তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতিকে
Birbhum: সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
সিউড়িতে রাতের অন্ধকারে ভেঙে দেওয়া হলো SUCI-র স্টল
West Bengal News Live: চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
চোরবাগানে ভিড়ের চাপে কারও পাঁজর ভেঙে ফেটে গেছিল ফুসফুস, ময়নাতদন্তে শিউড়ে ওঠা তথ্য
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Aj Banglay LIVE: চোরবাগান বিপর্যয়ের তদন্তে প্রশ্নে পুলিশের ভূমিকা। CJP-কে আক্রমণে মুখ্য়মন্ত্রী। Chorbagan Incident
Laxmi Puja 2026: পরিবারের সদস্যদের নিয়ে মা লক্ষ্মীর আরাধনায় বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্য়ায়
RG Kar Case : RG Kar এর প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের জামিন নিয়ে ফের সরব অভয়ার মা-বাবা | ABP Ananda
CJP Protest On Chorbagan: চোরবাগান বিপর্যয়ে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে পথে ককরোচ জনতা পার্টি
Dengue News: পুজোর মাসে একলাফে প্রায় দ্বিগুণ ডেঙ্গি আক্রান্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gitanjali Express: ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
ট্রেনে মৃত্যু ক্যান্সার রোগীর, ১২ ঘণ্টা লাগল দেহ সরাতে? শবদেহের পাশে বসেই আসতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের
Naseeruddin Shah: 'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
'SRFTI-এর পড়ুয়াদের শোকজ নোটিস...', বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক বর্ষীয়ান বলি-অভিনেতা নাসিরুদ্দিন শাহ
AFG vs BAN: নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
নিয়ম ভেঙে বোলিং! বিশ্বক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেনি, বাংলাদেশের অভিযোগের পরই শুরু তোলপাড়
Weather Update: মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
মঙ্গলবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তন! ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ঝড়-বৃষ্টির দুর্যোগ
Jhilam Gupta: অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
অসুস্থতার কারণে বেরিয়ে যেতে হয়েছিল বিগ বসের বাড়ি থেকে, কবে অস্ত্রোপচার ঝিলামের? কেমন আছেন তিনি?
Tomorrow Horoscope: মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
মা লক্ষ্মীর আশীর্বাদে 'ম্যাজিক' ঘটবে এই ৩ রাশিতে ! লটারি থেকে বিনিয়োগ, অর্থের বৃষ্টি হবে এই সব ক্ষেত্রে
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Suvendu Adhikari : 'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
'মহালয়ার দিন দিল্লিতে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে', মুখ্যমন্ত্রীর নিশানায় মমতা...
Embed widget