এক্সপ্লোর

Birbhum: ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টা, বীরভূমের মাড়গ্রামে দুষ্কৃতীদের গুলিতে আহত ব্য়বসায়ী

Birbhum News: ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে দাঁড় করিয়ে বাইকের টুলবক্স খুলতে বলে দুষ্কৃতীরা। তিনি তা খুলতে অস্বীকার করায় দুষ্কৃতীরা তাঁর পায়ে গুলি করে বলে অভিযোগ!

নান্টু পাল, বীরভূম: বীরভূমের (Birbhum) মাড়গ্রামে ধান ব্যবসায়ীর (Businessman) থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা দুষ্কৃতীদের! ব্যর্থ হয়ে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ! পায়ে গুলি লাগায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন আক্রান্ত। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। 

সাত সকালে বীরভূমের মাড়গ্রামে শ্যুটআউট! দুষ্কৃতীদের গুলিতে আহত হলেন ব্যবসায়ী! সোমবার সকাল ১০টা। প্রতিদিনের মতো এদিনও মোটরবাইকে করে মুনসুবা মোড়ে নিজের আড়তে যাচ্ছিলেন ধান ব্যবসায়ী ঋষি মণ্ডল। তাঁর দাবি, বাইকের টুলবক্সে নগদ আড়াই লক্ষ টাকা ছিল। অভিযোগ, বেনেগ্রাম মোড়ের কাছে তাঁর রাস্তা আটকায় বাইকে আসা দুই দুষ্কৃতী।

ব্যবসায়ীর অভিযোগ, তাঁকে দাঁড় করিয়ে বাইকের টুলবক্স খুলতে বলে দুষ্কৃতীরা। তিনি তা খুলতে অস্বীকার করায় দুষ্কৃতীরা তাঁর পায়ে গুলি করে বলে অভিযোগ! এরপরই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। দুষ্কৃতীর থেকে আগ্নেয়াস্ত্রটি ছিনিয়ে নেন ব্যবসায়ী। 


আর চিত্‍কার চেচামেচি শুনে বাইক ফেলেই পালিয়ে যায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে পরে তড়িঘড়ি অ্য়াম্বুলেন্সে করে নিয়ে গিয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী প্রদীপ মাল বলেন, ''ব্যবসায়ীর সঙ্গে ২ জনের ধস্তাধস্তি হচ্ছিল। সেই সময়ই এক দুষ্কৃতী সেই ব্য়বসায়ীকে লক্ষ্য করে গুলি চালায়। পায়ে গুলি লাগে। আমরা তখন দৌড়ে আসি। সেই ব্যবসায়ী চিৎকার করছিলেন। সেই চিত্‍কারেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।''

প্রশ্ন উঠছে, ব্যবসায়ীর কাছে এত টাকা নগদ ছিল, তা কী করে জানল দুষ্কৃতীরা। তাহলে কি হামলাকারীরা ব্যবসায়ীর পূর্ব পরিচিত? ব্যবসায়ী বাড়ি থেকে বেরনোর পর থেকেই কি তাঁকে পিছু করছিল তারা?

হামলাকারীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। এদিন যে বেনেগ্রাম মোড়ের কাছে ঘটনাটি ঘটে, সেটি জনবহূল এলাকা। এইরকম একটা জায়গায় শ্যুটআউটের ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ! তাঁরাও তাঁদের জীবন নিয়ে সঙ্কিত। এই পরিস্থিতিতে গোটা এলাকায় চলছে পুলিশি টহল। 

আরও পড়ুন: বাড়ল গরমের ছুটি

সেরা শিরোনাম

Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget