এক্সপ্লোর

Birbhum News: ফের বিজেপিতে ভাঙন, 'উন্নয়ন দেখেই দলবদল' খোঁচা তৃণমূলের

একুশের বিধানসভা ভোটে নানুর কেন্দ্রে তৃণমূল জয় পেলেও, সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েতের ১১টি বুথের মধ্যে ৯টি তেই জয়ী হয়েছিল বিজেপি। এক বছর পর সেখানেই পদ্ম শিবিরে ভাঙন ধরাল বঙ্গের শাসক দল।

আবীর ইসলাম, নানুর (বীরভূম): বীরভূমে ফের বিজেপিতে (BJP) ভাঙন। নানুরের (Nanur) সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েত (Panchayet) এলাকার এক বুথ সভাপতি-সহ বিজেপির আড়াইশো কর্মী যোগ দিলেন তৃণমূলে (tmc)। দলত্যাগীদের দাবি, রাজ্যের উন্নয়নমূলক কাজকর্ম দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অন্যদিকে, গেরুয়া শিবিরের পাল্টা দাবি, ভয় দেখিয়ে দল বদল করিয়েছে তৃণমূল (TMC)। 

সামনের বছর পঞ্চায়েত ভোটের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। বুথে বুথে সংগঠন বাড়ানোর ওপর জোর দিচ্ছে নেতৃত্ব। কিন্তু, তারমধ্যেই বীরভূমে ফের ভাঙন ধরল গেরুয়া ব্রিগেডে। নানুরের সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েত এলাকায় বিজেপির ২৫০ জন যোগ দিলেন তৃণমূলে। শিবির বদলেছেন সঞ্জীব গাঁতাইত নামে স্থানীয় এক বুথ সভাপতিও। রবিবার নানুরের তৃণমূল বিধায়ক বিধান মাঝির হাত ধরে এই দলবদল হল।

ঘাসফুল শিবিরে যোগ দিয়েই, স্থানীয় বিজেপি নেতৃত্বকে তুলোধনা করেছেন দলত্যাগী বুথ সভাপতি। সর্পলেহনা আলবাঁধা  বিজেপির দলত্যাগী বুথ সভাপতি সঞ্জীব গাঁতাইতের কথায়, বুথে জয়ের পরেও বিজেপি নেতৃত্বকে পাশে পাইনি, তৃণমূলের উন্নয়ন দেখে এই সিদ্ধান্ত নিলাম।

একুশের বিধানসভা ভোটে নানুর কেন্দ্রে তৃণমূল জয় পেলেও, সর্পলেহনা আলবাঁধা পঞ্চায়েতের ১১টি বুথের মধ্যে ৯টি তেই জয়ী হয়েছিল বিজেপি। এক বছর পর সেখানেই পদ্ম শিবিরে ভাঙন ধরাল বঙ্গের শাসক দল।

পুরুলিয়ায় বিজেপিতে ভাঙন: এর আগে পুরুলিয়া (Purulia) জেলায় বিজেপির (BJP) ভাঙন প্রকাশ্যে আসে। গেরুয়া শিবিরের নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে তৃণমূলে যোগ দেন তপশিলি মোর্চার একাধিক কার্যকর্তা। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

কী ঘটেছে? 

অমিত শা-র বঙ্গ সফরের পর দশদিন অতিক্রান্ত। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায় দলকে রাস্তায় নেমে জোরদার আন্দোলনের নির্দেশ দিলেও বঙ্গ বিজেপিতে গৃহযুদ্ধ চলছেই। এবার পুরুলিয়া জেলা বিজেপিতে বড়সড় ভাঙন। নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তপশিলি মোর্চার একাধিক কার্যকর্তা। সোমবার পুরুলিয়া শহরে তৃণমূলের পার্টি অফিসে বিজেপি ত্যাগী নেতাকর্মীদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। তৃণমূল সূত্রে দাবি, শতাধিক বিজেপি নেতাকর্মী সোমবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন। 

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget