এক্সপ্লোর

Birbhum : বারুদের স্তূপে বীরভূম, এবার লাভপুরে প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার

Bomb Burst : এই দরবারপুর গ্রামেই ২০১৭ সালে বোমা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছিল

লাভপুর : বারুদের স্তূপে বীরভূম। এবার লাভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছেই মিলল বোমা। গতকাল রাতে দরবারপুর গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ১০ মিটার দূরে এক ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। প্লাস্টিকের ড্রামে ২৫-৩০টি বোমা ছিল।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাশেই দুষ্কৃতী গোলাম মোস্তাফার বাড়ি। তার পরিবারের দাবি, তাদেরকে ফাঁসানোর জন্যই কেউ বা কারা এখানে বোমা রেখে গিয়েছে। পুলিশ মদতে এই ঘটনা বলে অভিযোগ গোলামের পরিবারের। বেশ কয়েক মাস আগে এই গ্রামেই পুলিশের উপর বোমা মারার অভিযোগ উঠেছিল এই গোলাম মোস্তফার বিরুদ্ধে। তাকে গ্রেফতার করা হয়েছিল।

এই দরবারপুর গ্রামেই ২০১৭ সালে বোমা বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ! এইটুকু সময়ের মধ্য়ে ২ জেলার ৪ জায়গায় উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক! যা দেখে পঞ্চায়েত ভোটের আগে ফের প্রশ্ন জোরাল হচ্ছে, বাংলা কি বারুদের স্তূপে ?

লালমাটির জেলায় ফের উদ্ধার হল বিপুল পরিমাণে জিলেটিন স্টিক-ডিটোনেটর ! নলহাটির মধুপুরে পরিত্যক্ত বাড়ি থেকে ২ বস্তা জিলেটিন স্টিক, ৩ হাজার ২০০টি ডিটোনেটর উদ্ধার করল পুলিশ। কিন্তু এত বিস্ফোরক কে বা কারা মজুত করেছিল? উদ্দেশ্য়ই বা কী ? তা এখনও জানা যায়নি। 

এদিকে নলহাটির লস্করপুরেও রাস্তার ধারে একটি ঝোপ থেকে উদ্ধার হয় এক ব্যাগ বোমা। শুক্রবার ভোররাতে নলহাটি থানা পুলিশ এই বোমাগুলি উদ্ধার করে। বীরভূমের তারাপীঠের নুরুদ্দিপুরেও ঝোপ থেকে একটি বোমা ভর্তি বালতি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৮ -১০ টি বোমা মিলেছে বালতিতে । 

মুর্শিদাবাদেও মিলেছে বোমা। জঙ্গিপুরের ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশে বাঁশবাগানে ১২ টি বোমা উদ্ধার করে রঘুনাথগ়ঞ্জ থানার পুলিশ। এগরা, বজবজ, মালদায় বাজি কারখানায় বিস্ফোরণ এবং প্রাণহানির ক্ষত এখনও শুকোয়নি ! তার মধ্য়েই ফের হাওড়ায় উদ্ধার হল প্রচুর পরিমাণে বেআইনি বাজি ও বাজির মশলা। জঙ্গল থেকে জগৎবল্লভপুরে প্রায় এক হাজার কেজি বেআইনি বাজি ও বাজির মশলা উদ্ধার করেছে পুলিশ।

জঙ্গল থেকে জগৎবল্লভপুরে প্রায় এক হাজার কেজি বেআইনি বাজি ও বাজির মশলা উদ্ধার করেছে পুলিশ। বীরভূম থেকে মুর্শিদাবাদে উদ্ধার বিপুল বিস্ফোরক। হাওড়ায় মিলেছে হাজার কেজি বেআইনি বাজি ও মশলা। এদিকে, উত্তর ২৪ পরগনার বনগাঁয়, বিভিন্ন সময়ে আটক করা ২ কুইন্টাল বেআইনি বাজি নিষ্ক্রিয় করল পুলিশ।

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!

ভিডিও

Supreme Court: কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে SIR ট্রাইবুনালে ঝুলে থাকা আবেদনের নিষ্পত্তির আর্জি
BJP News:
JU Chaos News: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, চাওয়া হয়েছে হামলার ফুটেজ', জানাল পুলিশ
Government Hospital | সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া স্বাস্থ্য দফতর
Bihar Student Protest: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল পাটনা | Patna | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget