এক্সপ্লোর

Anubrata Mandal: ২ মাসের জেলজীবনে ৯ কেজি ওজন কমল অনুব্রত-র !

Anubrata in Cattle Scam: বিগত বছরগুলোয়, এই সময়, কালীপুজোয় মগ্ন থাকতেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। সেই অনুব্রতর এবারের কালীপুজো কাটল জেলে! কমল ওজনও ।

বীরভূম: ২ মাসের জেলজীবনে ৯ কেজি ওজন কমল অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। চিকিত্‍সকরা জানিয়েছেন, তাঁর নতুন করে কোনও শারীরিক সমস্যা হয়নি। আগের ওষুধই চলবে। শনিবার ফের আসানসোল CBI কোর্টে তোলা হবে তাঁকে।

বিগত বছরগুলোয়, এই সময়, কালীপুজোয় মগ্ন থাকতেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।  গতবছরও ৫৭০ ভরি সোনার গয়নায় সেজে উঠেছিল, বীরভূমের ‘কেষ্ট কালী’। নিজে হাতে প্রতিমার গয়না পরাতেন অনুব্রত।সেই অনুব্রতর এবারের কালীপুজো কাটল জেলে! গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। বর্তমানে অনুব্রতর ঠিকানা, আসানসোল জেল। গত ২৫ অগাস্ট, তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ঠিক দু’মাসের মাথায়, মঙ্গলবার, ফের হল অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতাল সূত্রে খবর,  ২ মাস আগে, যখন তাঁর চেক আপ হয়, তখন ওজন ছিল, ১১০ কেজি। আর এদিন দেখা গেল, ওজন হয়েছে ১০১ কেজি! অর্থাত্‍, ৬০ দিনে অনুব্রত’র ওজন কমেছে ৯ কেজি।

জেলে গিয়ে ওজন কমেছিল, আরেক হেভিওয়েট নেতা পার্থ চট্টোপাধ্যায়েরও।SSC দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর, ১২ দিনে ৩ কেজি ওজন কমেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। ২৫ জুলাই, তাঁকে যখন ভুবনেশ্বরের AIIMS-এ নিয়ে যাওয়া হয়েছিল, সেদিন তাঁর ওজন ছিল ১১১ কেজি। আর ৫ অগাস্ট, ESI-এর রিপোর্টে উল্লেখ করা হয়, পার্থর ওজন কমে দাঁড়িয়েছে ১০৮ কেজি! মঙ্গলবার, অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষার সময়, আসানসোল জেলা হাসপাতালে উপস্থিত ছিলেন, ইমার্জেন্সি বিভাগের ২ চিকিত্‍সক, একজন জেনারেল ফিজিসিয়ান ও ১ সার্জেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, নতুন করে কোনও শারীরিক সমস্যা হয়নি অনুব্রতর। এদিন, হাসপাতাল থেকে জেলে ফেরার সময়, একাধিক প্রশ্নের সম্মুখীন হন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। তবে, প্রশ্নের উত্তর দেননি তিনি। শনিবার ফের আসানসোল CBI কোর্টে তোলা হবে অনুব্রত মণ্ডলকে। 

আরও পড়ুন, মাথার পিছনে আঘাত, সিঁথিতে ছেলের হাতে বাবা 'খুন'

প্রসঙ্গত, গরুপাচার মামলার তদন্তে নেমে কয়েক মাস আগে সিবিআই গ্রেফতার করা হয় সাগলকে। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁর এবং পরিবারের সদস্যদের কোটি কোটি টাকা সম্পত্তির হিসেব মিলে বলে  তদন্তে উঠে আসে। এর পর   সায়গলের হেফাজতে নিয়েছে ইডি। তার পর সিবিআই-এর কাছ থেকে বিশদ রিপোর্ট চায় তারা। সেই অনুযায়ী ৫০০ পাতার একটি নথি ইডি-র হাতে তুলে দিয়েছে সিবিআই। তাতে সায়গলের যাবতীয় সম্পত্তি, তাঁর পরিবারের সম্পত্তির হিসেব রয়েছে। অনুব্রত মণ্ডলের সঙ্গে সায়গলের সংযোগ সংক্রান্ত তথ্য রয়েছে তাতে। সায়গলকে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করে ইডি। গত ১৭ অক্টোবর সায়গলের বিরুদ্ধে পরোয়ানা জারি করে রাউস অ্যাভিনিউ কোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েও ধাক্কা খান সায়গল। প্রধান বিচারপতির বেঞ্চ সায়গলের আবেদন খারিজ করার পর, আসানসোল জেল থেকে অনুব্রতর দেহরক্ষীকে দিল্লি নিয়ে যাওয়া হয়। 

 




সেরা শিরোনাম

West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
Birbhum: বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর

ভিডিও

Purnadas Baul | মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে অভিযোগ জানাতে এলেন পূর্ণদাস বাউল | Suvendu Adhikari
EB Raid, Jadavpur : যাদবপুর সুপারমার্কেটে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অভিযান | ABP Ananda LIVE
Burrabazar Raid: বড়বাজারে অভিযান ড্রাগ কন্ট্রোল ও কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
KMC News:
ED Raid News | বেঙ্গালুরুর ব্যাঙ্ক প্রতারণা মামলায় লেকটাউনে কলকাতার ব্যবসায়ীর বাড়িতে ED

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget