এক্সপ্লোর

Birbhum News: প্রেম না মেনেই অন্যত্র বিয়ে ঠিক পরিবারের, ছেলে-প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশের

Birbhum Death: সূত্রের খবর, ছেলের বাড়ির লোক এই সম্পর্ক মানতে অস্বীকার করে। তারা তার ছেলেকে অনত্র বিয়ের ব্যবস্থা করে।

নান্টু পাল, বীরভূম: বেশ কিছুদিন ধরেই চলছিল প্রেমপর্ব। কিন্তু বাড়িতে জানাজানি হতেই পরিবারে অশান্তি। এমনকী প্রেম ঠেকাতে ছেলের অন্যত্র বিয়েও ঠিক করে ফেলেছিল পরিবার। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হল না। আজ সকালে ছেলে ও তাঁর প্রেমিকার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। 


জানা গিয়েছে, মৃত প্রেমিকের নাম আবদুল্লা আল মামন ও নাবালিকা প্রেমিকার নাম নর্জিনা খাতুন। ঘটনাটি ঘটে বীরভূমের নলহাটি থানার খাঁপুর ও মধুপুর  গ্রামের কাছে  একটি মাঠে। পাশাপাশি দুটি গ্রামে এই দুই প্রেমিক-প্রেমিকার বাড়ি। বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয় বলে স্থানীয় সূত্রে খবর। 

সূত্রের খবর, ছেলের বাড়ির লোক এই সম্পর্ক মানতে অস্বীকার করে। তারা তার ছেলেকে অনত্র বিয়ের ব্যবস্থা করে। এর পরেই গত কাল সন্ধ্যেয় দুই জন বাড়ি থেকে বের হয়। দুই পরিবার রাতে খোজা খুঁজি করে। আজ সকালে মধুপুর গ্রামের কাছে একটি গাছে দুই জনের মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয় মানুষ।  

আরও পড়ুন, ইঞ্জিনিয়ারকে অপহরণের পর মুক্তিপণ চেয়ে হুমকি ফোন, টাকা দিতে গিয়ে দুষ্কৃতীকে পুলিশের দিল পরিবার

এর পরেই নলহাটি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল ময়না তদন্তে পাঠায়। তদন্তে নলহাটি থানার পুলিশ।                                              

অন্যদিকে, দার্জিলিংয়ে পেশায় আইনজীবী, প্রেমিকার অস্বাভাবিক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ। শিলিগুড়ির এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রেমিককে। তিনিও পেশায় আইনজীবী।                                                                            

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget