এক্সপ্লোর

Howrah Kidnap: ইঞ্জিনিয়ারকে অপহরণের পর মুক্তিপণ চেয়ে হুমকি ফোন, টাকা দিতে গিয়ে দুষ্কৃতীকে পুলিশের দিল পরিবার

ইঞ্জিনিয়ারকে অপহরণের পর মুক্তিপণ চেয়ে হুমকি ফোন! টাকা দিতে গিয়ে এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দিল পরিবার!অপহরণের ১২ ঘণ্টার মধ্যে ইঞ্জিনিয়ারকে উদ্ধার করল পুলিশ।

সুনীত হালদার, হাওড়া: অপহরণের (Kidnap) ১২ ঘণ্টার মধ্যে বাগুইআটি থেকে উদ্ধার ডোমজুড়ের (Domjur) ইঞ্জিনিয়ার। একাধিক জায়গায় অভিযান চালিয়ে ৭ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানা (Domjur Police Station)। 

টানটান চিত্রনাট্য: এ যেন রোমহর্ষক কোনও ফিল্মের টানটান চিত্রনাট্য! ইঞ্জিনিয়ারকে (Engineer) অপহরণের পর মুক্তিপণ চেয়ে হুমকি ফোন! টাকা দিতে গিয়ে এক দুষ্কৃতীকে ধরে পুলিশের হাতে তুলে দিল পরিবার!অপহরণের ১২ ঘণ্টার মধ্যে ইঞ্জিনিয়ারকে উদ্ধার করল পুলিশ। ঘটনা ঘিরে হাওড়ার ডোমজুড় থানা এলাকায় (Domjur Police Station) চাঞ্চল্য ।

পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে অফিস যাওয়ার পথে ডোমজুড়ের বাসিন্দা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার ভাস্কর মাঝিকে অপহরণ করে কয়েকজন দুষ্কৃতী। পরিবারের দাবি,
অপহরণের পরই ২ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে দুষ্কৃতীরা। একসঙ্গে অত টাকা জোগাড় করতে না পারবে না বলে জানায় পরিবার। টাকার পরিবর্তে জমির দলিল নিয়ে কোনা মোড়ের কাছে যেতে বলে অপহরণকারীরা।

পরিবারের বয়ান: অপহৃতের কাকা পলাশ মাঝির কথায়, গতকাল সকালে সাড়ে ৮টা নাগাদ বাড়ি থেকে বের হয়। দুপুরবেলা জানা যায় ওকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ফোনে জানায় ২ লাখ টাকা না দিলে ছাড়া হবে না। অপহরণকারীরা স্ত্রীর কাছে অ্যাকাউন্ট নম্বর পাঠায়। ওর স্ত্রী প্রথমে ১০ হাজার টাকা পাঠায়। দাবি মতো নগদ টাকা না দিতে পেরে ওই ইঞ্জিনিয়ারের পরিবারের লোকজন জমির দলিল দেবেন বলে ঠিক করেন। দলিল দিতে গিয়ে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে বাড়ির লোক।

পরিবারের দাবি, মুক্তিপণ নিতে এলে এক দুষ্কৃতীকে জাপটে ধরে পুলিশের হাতে তুলে দেয় তাঁরা। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর বাগুইআটি থেকে অপহৃতকে উদ্ধার করে ডোমজুড় থানা।
পুলিশ সূত্রে খবর, অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের ৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হাওড়া জেলা আদালত।

আরও পড়ুন: Murshidabad: ফারাক্কা সেতুতে ডাম্পার ও লরির মুখোমুখি সংঘর্ষ, গাড়ির ভিতর আটকে পড়েন এক চালক

সেরা শিরোনাম

Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget