এক্সপ্লোর

Coal Scam: ঝাড়খন্ড থেকে আসার পথেই পর্দাফাঁস, পুলিশের জালে বিপুল পরিমাণ কয়লা !

Birbhum Coal Scam: খয়রাশোলের বরকুড়ি মোড়ে  খয়রাশোল থানার পুলিশ অভিযান চালিয়ে পাঁচটি কয়লা বোঝাই মোষের গাড়ি সহ ৮ টন কয়লা আটক করেছে।

 
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: পাচার করার সময় বীরভূমের (Birbhum) খয়রাশোল-কাঁকড়তলায় আটক ২০ টন কয়লা (Coal Scam)। খয়রাশোলের বরকুড়ি মোড়ে  খয়রাশোল থানার পুলিশ অভিযান (Police Raid) চালিয়ে পাঁচটি কয়লা বোঝাই মোষের গাড়ি সহ ৮ টন কয়লা আটক করেছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্যদিকে বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে মোষের গাড়ী সহ ১০ টন কয়লা উদ্ধার করেছে কাঁকড়তলা থানার পুলিশ। জানা গিয়েছে, অবৈধ কয়লাগুলি ঝাড়খন্ড ও বর্ধমান থেকে আসছিল।  গত কয়েকদিনে ৩০ টি মোষের গাড়ী-সহ কয়লা আটক করেছে কাঁকড়তলা থানার পুলিশ। প্রসঙ্গত, গত বছরও অক্টোবার মাসে, কয়লা ‘পাচার’-এর পাচারচক্রের পর্দাফাঁস করে পুলিশ। পাচারের আগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৪ হাজার ৪০০ কেজি কয়লা ও ৮টি মোটরবাইক আটক করে পুলিশ। গ্রেফতার করা হয় সেবার ৭ জন পাচারকারীকে। নলহাটি থানার জয়পুর গ্রামের কাছে অভিযান চালিয়ে কয়লা বাজেয়াপ্ত করে পুলিশ। সেবারও ঝাড়খণ্ড থেকে ওই কয়লা আনা হচ্ছিল বলে দাবি জানিয়েছিল পুলিশ। 

নিয়োগ দুর্নীতি, গরু পাচার থেকে কয়লা পাচার একের পর এক ইস্যুতে তোলপাড় রাজ্য রাজনীতি। তদন্তে নেমেছে কেন্দ্রীয় এজেন্সি। গ্রেফতার হচ্ছেন হেভিওয়েটরা। কিন্তু, তারপরও কি পাচার বন্ধ হয়েছে ? ফের এই প্রশ্ন উঠল অনুব্রত মন্ডলের খাসতালুকের এই ছবি দেখে বীরভূমে কয়লা পাচার অভিযোগে ফের শুরু হয় শোরগোল। বাইকের ওপর বস্তার পাহাড়। এক একটি বাইকে প্রায় কয়েকশো কেজি কয়লা। পুলিশের নজর এড়াতে এভাবেই বাইকে হাজার হাজার কেজি কয়লা পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। 

আরও পড়ুন, ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বুথের বাইরে কংগ্রেস প্রার্থীকে ঘিরে বিক্ষোভ

গোপন সূত্রে খবর পেয়ে,  জয়পুর গ্রামের কাছে অভিযান চালায় নলহাটি থানার পুলিশ। কয়লার বস্তা-সহ ধরা পড়ে একাধিক বাইক পুলিশ সূত্রে দাবি, উদ্ধার হয় ৪ হাজার ৪০০ কেজি কয়লা। ৮টি বাইক আটক করা হয়। গ্রেফতার হয় ৭ জন। পুলিশ সূত্রের দাবি, পাচারের জন্যই ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছিল বস্তা বস্তা কয়লা।  কিন্তু, কোথায় তা পাচারের ছক ছিল এনিয়ে তদন্তে নামে পুলিশ। পাশাপাশি দুবরাজপুর থানার পুলিশ কয়লা বোঝাই তিনটি গাড়ি আটক করে। পুলিশ সূত্রে খবর, প্রায় ৬০ টন কয়লা ছিল। ওই কয়লা বোঝাই ট্রাকগুলি আসছিল ঝাড়খণ্ড থেকে। এরপরে গন্তব্যও প্রকাশ্যে আসে। গন্তব্য স্থান ছিল বর্ধমান। পুলিশ সূত্রে খবর, কোনও কাগজপত্র দেখাতে পারেননি ট্রাকের চালকরা। ২ জন ট্রাক চালককে আটক করে  পুলিশ।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget