এক্সপ্লোর

Birbhum News: নেই বৈধ কাগজ, বীরভূমে ৩৭ টি গরু আটক করল পুলিশ

রাতের অন্ধকারে ঝাড়খন্ড থেকে বীরভূমে ঢুকছিল তিনটি গরু ভর্তি গাড়ি। গোপন সূত্রে খবর পেয়ে ৩৭ টি গরু আটক করল বীরভূমের নলহাটি থানার পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  ফের অবৈধভাবে গরুপাচারকাণ্ডের (Cattle Scam) পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ৩৭ টি গরু আটক করল বীরভূমের নলহাটি থানার পুলিশ (Police)।

রাতের অন্ধকারে ঝাড়খন্ড থেকে বীরভূমে ঢুকছিল তিন গাড়ি গরু  

উল্লেখ্য, রাতের অন্ধকারে ঝাড়খন্ড থেকে বীরভূমে ঢুকছিল তিনটি গরু ভর্তি গাড়ি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, ঝাড়খন্ড সীমান্ত নলহাটি থানার নাচ পাহাড়ি গ্রামের কাছে শুক্রবার ভোর রাতে তল্লাশি চালিয়ে  তিনটি গরু ভর্তি গাড়ি আটক করে পুলিশ। যারা গরু নিয়ে যাচ্ছিল তাদের কাছে কোন বৈধ কাগজ না থাকায়, ৩৭টি গরু ও তিনটি গাড়ি আটক করে। গ্রেফতার করা হয় তিন জনকে। শুক্রবার তাঁদের রামপুরহাট মহকুমা আদালতে তোলার কথা। 

পুজোর মাসেও পাচারকাণ্ডের পর্দাফাঁস

প্রসঙ্গত, নদিয়া জেলাতেও একটি এমন ঘটনা ঘটে। কৃষ্ণগঞ্জের বিষ্ণুপুর বর্ডারে গরু পাচারের চেষ্টা করছিল ১৫-২০ জন দুষ্কৃতী। জওয়ানরা তাদের ধাওয়া করলে, ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালানো হয়। শূন্যে গুলি ছোড়েন বিএসএফ জওয়ানরা। তা সত্ত্বেও দুষ্কৃতীরা মারধর চালিয়ে যায়। পাশাপাশি পুজোর মাসেও পাচারকাণ্ডের পর্দাফাঁস ঘটে। পুরুলিয়ার হুড়া থেকে আটক করা হয় গরু, মোষ বোঝাই ২৩টি গাড়ি। উদ্ধার হয় প্রায় ১৫০ গবাদি পশু। এই ঘটনায় ৪০ জনকে গ্রেফতার করে হুড়া থানার পুলিশ। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল নেতা সুজয় বন্দ্যোপাধ্যায়ের দাবি, পুলিশ ও বিজেপির আঁতাঁতে গরু পাচার চলছে। প্রশাসনকে জানানো সত্ত্বেও কাজ হয়নি বলে অভিযোগ শাসক-নেতার। গরু পাচার মামলার তদন্তে এই মুহূর্তে সক্রিয় ভূমিকায় রয়েছে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা।  এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল

আরও পড়ুন, 'পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতি হচ্ছে', ফের ডিয়ার লটারি নিয়ে সরব শুভেন্দু

গরু পাচারের চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, চলতি বছরের অগাস্ট মাসে, এবিপি আনন্দের অন্তর্তদন্তে গরু পাচারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। গরুর দালাল আব্দুল লতিফের গোপন ডেরার হদিশ মেলে। এবিপি আনন্দর অন্তর্তদন্তেই লতিফের গোপন ডেরার পর্দাফাঁস হয়। ইলামবাজারের পশু-হাটের পাশেই গরুপাচারের ‘কন্ট্রোল রুম’!। ‘পাচারের জন্য কেনা গরু রাখা হত লতিফের ডেরায়। পাঁচিল ঘেরা ১০ বিঘার ডেরা থেকেই পাচার হত গরু বোঝাই ট্রাক। আর সেখান থেকেই বাংলাদেশ সীমান্তে চলে যেত গরু বোঝাই ট্রাক।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget