এক্সপ্লোর

Birbhum News: বোলপুরের পর এবার শান্তিনিকেতন, নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

হাসপাতালে ভর্তি নির্যাতিতা। গতকাল রাতে এই ঘটনা ঘটে। নির্যাতিতার গ্রামে যান বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, বোলপুরের এসডিপিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার ওসি দেবাশিস পণ্ডিত

পার্থ প্রতিম ঘোষ ও আবির ইসলাম, শান্তিনিকেতন: বোলপুরের (Bolpur) পর এবার শান্তিনিকেতন (Shantiniketan)। চড়কমেলা থেকে ফেরার পথে আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি নির্যাতিতা। গতকাল রাতে এই ঘটনা ঘটে। নির্যাতিতার গ্রামে যান বীরভূমের (Birbhum) পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, বোলপুরের এসডিপিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার (Shantiniketan Police Station) ওসি দেবাশিস পণ্ডিত। অভিযুক্তরা অধরা। ২ দিন আগেই বোলপুরে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে।

শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ:  হাঁসখালি থেকে দেগঙ্গা, পিংলা থেকে ইংরেজবাজার, কখনও ধর্ষণের অভিযোগ, কখনও বা ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। আর এই আবহে ফের চাঞ্চল্যকর অভিযোগ সামনে এল। এবার ঘটনা শান্তিনিকেতনে। শান্তিনিকেতন থানার আদিত্যপুরে চড়ক মেলা ছিল৷ অভিযোগ, সেই মেলা থেকে এক নাবালিকাকে অন্ধকার ফাঁকা মাঠে তুলে নিয়ে যায় পাঁচ যুবক। এরপরেই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ এদিন পরিবারের লোকজন শান্তিনিকেতন থানায় খবর দেয়৷ খবর পেয়েই বীরভূমের পুলিশ সুপার ও বোলপুরের এসডিপিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার ওসি দেবাশিষ পণ্ডিত যান নির্যাতিতার গ্রামে৷  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও অধরা অভিযুক্তরা।  ২ দিন আগেই বোলপুরে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে।

ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ: অন্যদিকে জলপাইগুড়িতে ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মূল অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ।এখনও অধরা আরও দুই অভিযুক্ত। অন্যদিকে, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নাবালিকা। অভিযোগ, ২৪ ফেব্রুয়ারি অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী দুই যুবক। এই ঘটনায় এর আগে মূল অভিযুক্তর ভাইকে আটক করে পুলিশ। অভিযোগ, ছাড়া পেতেই নাবালিকার পরিবারকে হুমকি দিতে শুরু করে অভিযুক্তর সঙ্গীরা। কেস না তুললে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরিবারের দাবি, ভয় পেয়ে গতকাল গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা।

আরও পড়ুন: Nadia News: হাঁসখালিকাণ্ডে এবার ডিএনএ পরীক্ষার সাহায্য নেবে সিবিআই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
West Bengal News Live: বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
বারুইপুরে ফের নাবালিকাকে নির্যাতনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
News Live Updates: অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের
অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের একাংশে গেরুয়া রং, সরব নাট্যজগৎ, শমীক ভট্টাচার্যকে চিঠি নাট্যব্যক্তিত্বদের

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget