এক্সপ্লোর

Nadia News: হাঁসখালিকাণ্ডে এবার ডিএনএ পরীক্ষার সাহায্য নেবে সিবিআই

ডিএনএ সংগ্রহ করা হবে মূল অভিযুক্ত সোহেল ওরফে ব্রজ গয়ালি-সহ ধৃত ২ জনের। আজ ফের নমুনা সংগ্রহের জন্য ফের নির্যাতিতার গ্রামে যায় কেন্দ্রীয় ফরেন্সিক দল। 

ব্রতদীপ ভট্টাচার্য, হাঁসখালি: হাঁসখালিকাণ্ডে এবার ডিএনএ পরীক্ষার সাহায্য নেবে সিবিআই। গতকাল নির্যাতিতার বাড়ি থেকে তার নিত্যব্যবহার্য জিনিস সংগ্রহ করা হয়। মূল অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হওয়া নমুনার সঙ্গে ডিএনএ মিলিয়ে দেখা হবে। ডিএনএ সংগ্রহ করা হবে মূল অভিযুক্ত সোহেল ওরফে ব্রজ গয়ালি-সহ ধৃত ২ জনের। আজ ফের নমুনা সংগ্রহের জন্য ফের নির্যাতিতার গ্রামে যায় কেন্দ্রীয় ফরেন্সিক দল। 

হাঁসখালিকাণ্ডে এবার ডিএনএ পরীক্ষা: গতকাল সিবিআইয়ের অফিসাররা CFSL-এর বিশেষজ্ঞদের নিয়ে পৌঁছন মৃতার বাড়িতে। ৪ এপ্রিল রাতে নিজের বাড়িতে যে ঘরে নাবালিকাকে রাখা হয়েছিল, সেই ঘরে ঢুকে নমুনা সংগ্রহ করে তাঁরা। সেখান থেকেই সিবিআই ও ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল চলে আসেন অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালির বাড়িতে। যেখানে গণধর্ষণের অভিযোগ উঠেছে, সেই ঘরের দরজার তালা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। ঠিক ওই একই সময়ে কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞদের অপর দলটি নাবালিকার ঘরে নমুনা সংগ্রহের কাজ চালিয়ে যান। সন্ধেয় সিবিআই যখন দুই বাড়িতে নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছে, তাই মধ্যে লোডশেডিং হয়ে যায় এলাকায়। প্রায় ১ ঘণ্টা লোডশেডিং থাকায়, নির্যাতিতার বাড়ির উঠোনে গাড়ি তুলে, তার হেডলাইট জ্বেলে এবং টর্চের আলোয় নমুনা সংগ্রহের প্রক্রিয়া শেষ করেন সিবিআইয়ের গোয়েন্দারা। ভিডিওগ্রাফি করা হয় গোটা প্রক্রিয়ার। এরপর রক্তমাখা তোষক, চাদর ও নির্যাতিতার ব্যবহার করা জামাকাপড়-সহ ২ বস্তা নমুনা পরীক্ষার জন্য নিয়ে যান সিবিআই আধিকারিকরা। আর এবার তদন্তের স্বার্থে ডিএনএ পরীক্ষার সাহায্য নিতে চলেছে সিবিআই। 

বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি: আজ হাঁসখালি (Hanskhali) গিয়েছে বিজেপির (BJP) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি (Fact Finding Committee)। ৪ সদস্যের দলে রয়েছেন উত্তরপ্রদেশের ধৌরহারা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ রেখা বর্মা, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপির মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনতি শ্রীনিবাসন, বিজেপি নেত্রী খুশবু সুন্দর এবং মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তথ্য অনুসন্ধান কমিটিতে নাম থাকা সত্ত্বেও প্রতিনিধিদলে নেই যোগী আদিত্যনাথ সরকারের শিশুকল্যাণমন্ত্রী বেবিরানি মৌর্য। হাঁসখালি থেকে ফিরে এই কমিটি গণধর্ষণ-খুনের অভিযোগ নিয়ে রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে।

আরও পড়ুন: Purba Bardhaman: ৪২ ঘণ্টার লড়াই এখন অতীত, নববর্ষে বাড়ি ফিরল ছেলে

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget