এক্সপ্লোর

Birbhum News: মা-বাবা পেল বীরভূমের বিশেষ চাহিদা সম্পন্ন অনাথ শিশু ! দত্তক নিলেন স্পেনের দম্পতি

Spain Couple Adopted Differently Abled Child : বীরভূম থেকে বিশেষ চাহিদা সম্পন্ন অনাথ শিশুপুত্রকে দত্তক নিলেন বিদেশি দম্পতি । পেশায় তাঁরা শিক্ষক। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  রক্তের সম্পর্ক না থাকলেও মা-বাবা ( Parenting ) হওয়া যায়। আর তাতে হয়ত একটা সুন্দর ভবিষ্যৎও পেতে পারে কোনও অনাথ শিশু (Orphan Child ) । সম্প্রতি বীরভূম থেকে বিশেষ চাহিদা সম্পন্ন অনাথ শিশুপুত্রকে দত্তক নিলেন বিদেশি দম্পতি । পেশায় তাঁরা শিক্ষক। 

সরকারি নিয়ম মেনে এক অনাথ শিশু পেল মা-বাবাকে।  সোমবার বীরভূমের ( Birbhum Story )  সিউড়িতে জেলা শাসক কার্যালয়ে সন্তান দত্তক নেওয়ার ( orphan child adoption ) আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। 

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দত্তক নেওয়া শিশুটির বয়স দেড় । যে দম্পতি তাকে দত্তক নিলেন, তাঁরা ফ্রান্সের মাদ্রিদ শহরের বাসিন্দা । ফান্সিসকো ডি বোরহা হার্নান্ডেজ ব্রেইজা  রসায়ন বিভাগের অধ্যাপক। তাঁর স্ত্রী মার্তা গালান হেরাঞ্জ স্কুল শিক্ষিকা । 

সূত্রের খবর, বছর দেড়েক আগে ভারত সরকারের নিয়ম  অনুসারে,  ওই দম্পতি অনলাইনে সেন্টার অ্যাডপশেন রিসোর্স অথরিটিতে আবেদন করেন । সন্তান দত্তক নেওয়ার আবেদন জানান। সেই মতো বীরভূম জেলা প্রশাসন ভিডিও কনফারেন্স করে যোগাযোগ করে তাঁদের সঙ্গে। দত্তক নেওয়ার জন্য এখন অনেক খুঁটিনাটি নিয়ম ও শর্ত মেনে চলতে হয়। প্রশাসনও পরখ করে দেখে নেন আবেদনকারীর মানসিকতা থেকে ব্যাকগ্রাউন্ড , সেই সঙ্গে তাঁদের সন্তানপ্রতিপালনের পরিস্থিতি। তারপর কতকগুলি আইনি পর্যায়ে দত্তক নেওয়ার বিষয়টি সম্পন্ন হয়। 

ই-মাধ্যমে যোগাযোগ হওয়ার পর দিন কয়েক আগে ওই দম্পতি এ দেশে আসেন । প্রথমে কলকাতায় ও পরে বীরভূমের সিউড়িতে আসেন তাঁরা। তারপর জেলা শাসকের থেকে আইনি কাগজপত্রে সই-সাবুদ করে দত্তক নেওয়ার পদ্ধতিটি সম্পন্ন করেন। 

এখন দেড় বছরে ছোট্ট শিশুটি রয়েছে তার নতুন বাবা-মার কাছে।  সূত্রের খবর,  কয়েকদিন পর কলকাতায় থাকার পর তাঁরা চলে যাবেন স্পেনে। জানা গিয়েছে, ওই দম্পতি নিঃসন্তান । ওই নিঃসন্তান দম্পতি গত ছয় বছর ধরে সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছিলেন। এত দিনে তা সম্পন্ন হল।

এনআরআই প্রস্পেক্টিভ অ্যাডপ্টিভ পেরেন্টস প্রকল্পের আওয়ায় অ্যাডপশন রেগুলেশন, ২০২২ অনুসারে সন্তান দত্তক নিলেন তাঁরা। দত্তক নেওয়া ছেলের নাম রাখ হয়েছে শরৎ গালান হার্নান্ডেজ। দম্পতির দাবি, অনেক দিনের ইচ্ছা মেটায় অত্যন্ত খুশি তাঁরা। 

আরও পড়ুন : 

চোখের নিমেষে লক্ষ লক্ষ টাকার গয়না সাফ ! আবার হাড়হিম করা ডাকাতি

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget