এক্সপ্লোর

Malda News : চোখের নিমেষে লক্ষ লক্ষ টাকার গয়না সাফ ! আবার হাড়হিম করা ডাকাতি

Malda Gold Shop Dacoity : সোনার দোকানের শাটারের তালা ভেঙে ফেলা হয়। ভিতরে ঢুকে লুঠপাট চালায় ডাকাতরা। আতঙ্ক ছড়াতে ডাকাতদল বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ।

করুণাময় সিংহ, মালদা : চাঁচলের পর হবিবপুর ( Habibpur )। ফের মালদায় সোনার দোকানে ডাকাতির (Gold Shop Dacoity ) ঘটনায় আতঙ্ক ছড়াল। অভিযোগ, সোমবার রাত দেড়টা নাগাদ হবিবপুরের বুলবুলচণ্ডী বাজারে অরুণা মার্কেটে হানা দেয় ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল। তারপর যা ঘটে, তা হাড়হিম করা।

বাজারের এক বস্ত্র ব্যবসায়ী সেই সময় তাঁর দোকানে ছিলেন। অভিযোগ, তাঁর মুখ-হাত বেঁধে রাখা হয়। এরপর তাঁকে খুনের হুমকি ( Death Threat )  দেওয়া হয়।  এরপর সোনার দোকানের শাটারের তালা ভেঙে ফেলা হয়। ভিতরে ঢুকে লুঠপাট চালায় ডাকাতরা। আতঙ্ক ছড়াতে ডাকাতদল বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ।

স্বর্ণ ব্যবসায়ীর দাবি, কয়েক লক্ষ টাকার সোনা-রুপো খোয়া গিয়েছে। দুষ্কৃতীদের সন্ধান চালাচ্ছে হবিবপুর থানার পুলিশ। চাঁচল, কালিয়াচক ও হবিবপুর, দেড়মাসের মধ্যে মালদায় তিনটি ডাকাতির ঘটনা ঘটল। এই প্রতিটি ডাকাতির পিছনে কি একই ডাকাত দল ? সন্ধান করছে পুলিশ।

গত ২৫ ডিসেম্বর, ভর সন্ধেয় চাঁচলে সোনার দোকানে ডাকাতি হয়। চাঁচলের ঢাকা জুয়েলার্সে প্রথমে ক্রেতা সেজে ঢোকে তিনজন দুষ্কৃতী। 
তাঁদের মধ্যে ১ জনের মাথায় ছিল হেলমেট। সাধারণ হুডিস ও টুপি পরে ঢোকে বাকি ২ জন। ঢুকেই, কর্মীদের গানপয়েন্টে রেখে শুরু হয়ে যায় লুঠপাট। কয়েক সেকেন্ড পর সেখানে ঢোকে হেলমেট পরা আরেক দুষ্কৃতী। বন্দুক হাতে তাণ্ডব শুরু করে সেও। শোকেস তছনছ করে বের করে নেওয়া হয় সব গয়না।  ওই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ।  মালদার চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনায় সামনে এসেছিল বিহার যোগ। 

তবে মালদায় ( Malda ) একের পর এক ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির রেশ কাটার আগেই জানুয়ারিতে কালিয়াচকে বেসরকারি আবাসিক স্কুলের কর্ণধার মহম্মদ উজির হোসেনের বাড়িতে হানা দেয় ডাকাতরা। জানলার গ্রিল কেটে ভিতরে ঢুকে পরিবারের সদস্যদের বেঁধে রেখে, প্রায় একঘণ্টা ধরে চলে লুঠপাট। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে, ১০ ভরি সোনা ও নগদ দেড়লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ৭ জনের ডাকাতদল। সেবার পরিবারের সদস্যরা জানিয়েছিল, দুষ্কৃতীদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। তারা কথা বলছিল হিন্দিতে । 

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৩ এ একের পর এক ডাকাতির ঘটনা ঘটে । 

২১ অক্টোবর: নদিয়ার কল্যাণীতে সোনার দোকানে গান পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটে। 
১৭ অক্টোবর: আমডাঙার দারিয়াপুরে সোনার দোকানে ডাকাতি হয়। 
২৯ সেপ্টেম্বর: খড়গপুরে সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা।
৬ সেপ্টেম্বর: উলুবেড়িয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে গয়না-টাকা লুঠ করা হয়। 
২৯ অগাস্ট: পুরুলিয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ডাকাতির ঘটনা ঘটে।
২৯ অগাস্ট: একই দিনে রানাঘাটে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসেও হানা দেয় ডাকাতদল।
২৫ অগাস্ট: শক্তিগড়ের গাংপুরে সোনার দোকানের মালিককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। 
২৭ জুন: মালদার চাঁচলে সোনার দোকানে ডাকাতি, খুন হতে হয় এক সিভিক ভলান্টিয়ারকে। 
২৪ মে: ব্যারাকপুরের আনন্দপুুরীতে সোনার দোকানের মালিকের ছেলেকে গুলি করে খুন করে ডাকাতরা। 

আরও পড়ুন :                

স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা, মাঝ মাঘেই পাততাড়ি গোটাল শীত? আর ফিরবে না?

 

সেরা শিরোনাম

Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Malda News: পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
পরেনি হেলমেট, বাইক আটকানোয় পুলিশের উপর 'হামলা', রক্তাক্ত ASI, মর্মান্তিক ঘটনা মালদায়
West Bengal News Live Updates: চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?
চোরবাগানে ঘোষক ছিলেন একজনই, দাবি লালবাজারের, কুশল নিজেই ঘোষণা করেন, নাকি কেউ নির্দেশ দিয়েছিল?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget