এক্সপ্লোর

Anubrata Mondal : অনুব্রতর জন্য ৩ কুইন্টাল বেল কাঠ এবং ২৫ কেজি ঘি দিয়ে মহাযজ্ঞ ! সেজে উঠেছে বোলপুর

Puja For Anubrata : জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজার মানুষ আসবেন সেই যজ্ঞে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০জন পুরোহিত থাকবেন।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:  ভোট যত এগিয়ে আসছে, বীরভূমে ফের প্রাসঙ্গিক হয়ে উঠছেন অনুব্রত মণ্ডল। এর আগে তাঁকে সামনে রেখেই লালমাটির দেশে ভোট বৈতরণী পার হয়েছে তৃণমূল।  এবার তিনি সশরীরে নেই। কিন্তু তিনি আছেন। তৃণমূল সুপ্রিমোও মনে করেন তাঁকে বিনা দোষেই তিহাড়ে আটকে রাখা হয়েছে। বীরভূমে তিনি না থাকলেও, তাঁর জনপ্রিয়তায় যে ভাঁটা পড়েনি, তার প্রমাণ পাওয়া যাবে বোলপুরে গেলেই। ভোট আসতেই বোলপুরে তাঁর ছবি দেওয়া হোর্ডিং, তোরণ। 

তিন কুইন্টাল বেল কাঠ এবং ২৫কেজি ঘি দিয়ে যজ্ঞ

এবার তাঁর শুভাকাঙ্ক্ষীরা ১০ ফেব্রুয়ারি বোলপুরে বিশাল যজ্ঞ করতে চলেছেন। সূত্রের খবর, জেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০ হাজার মানুষ আসবেন সেই যজ্ঞে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১০জন পুরোহিত থাকবেন। তিন কুইন্টাল বেল কাঠ এবং ২৫কেজি ঘি ব্যবহৃত হবে যজ্ঞে। অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বোলপুরে ২৫টি গেট তৈরি করা হবে। 

অনুব্রতর শুভাকাঙ্ক্ষীদের বক্তব্য, অনুব্রত মণ্ডল না থাকার জন্য জেলাতে অস্থিরতা তৈরি হয়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। অনুব্রত ফিরে এলে জেলায় স্থিরতা ফিরবে। এই যজ্ঞের আগে সাঁইথিয়ার ১০নং ওয়ার্ডে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই হরিনাম হচ্ছে। যতদিন না তিনি মুক্তি না পাচ্ছেন, ততদিন এই হরিনাম চলবে, জানিয়েছেন উদ্যোক্তারা। 

একই ভাবে জেলা জুড়ে অনুব্রতর ছবি দিয়ে গেট তৈরি করা হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে অনুব্রত মণ্ডল। রয়েছে সম্প্রতি নতুন গঠিত পাঁচ সদস্যের কোর কমিটির সদস্যদের ছবি। 

বোলপুর জুড়ে যজ্ঞ সংক্রান্ত যে পোস্টার দেওয়া হয়েছে সেখানে লেখা হয়েছে, ' আগামী ১০ ফেব্রুয়ারি বোলপুর রেল ময়দান দুর্গামন্দিরে বোলপুর তথা বীরভূমের রূপকার অনুব্রত মণ্ডল মহাশয় সহ তাঁর পরিবারের মঙ্গল কামনায় বিশেষ হোম যজ্ঞ অনুষ্ঠিত হবে।  উক্ত অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য অনুরোধ জানানো হচ্ছে। ' 

 ২৩ জানুয়ারি বীরভূম জেলা নেতা-মন্ত্রীদের নিয়ে কালিঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক বৈঠক করেছিলেন তৃণমূল-কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে ৯ জনের জায়গায়, ৫ জনের কোর কমিটি গঠন করা হয়৷ কমিটি থেকে ডানাছাঁটা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। পাশাপাশি, অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়িয়ে নেত্রী নির্দেশ দিয়েছেন, কেষ্টকে সসম্মানে পদে বহাল রাখতে হবে আর অনুব্রতর অনুগামীদের বাদ দিয়ে সংগঠন করা যাবে না৷ 


Anubrata Mondal : অনুব্রতর জন্য ৩ কুইন্টাল বেল কাঠ এবং ২৫ কেজি ঘি দিয়ে মহাযজ্ঞ ! সেজে উঠেছে বোলপুর

এরপরেই বীরভূমজুড়ে অনুব্রতর অনুগামীরা সক্রিয় হয়ে উঠেছে ৷ ইতিমধ্যের সিউড়ি ও বোলপুরে অনুব্রতর ছবি সহ ৫ কোর কমিটির সদস্যদের ছবি দিয়ে গেট তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে কোর কমিটির সদস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, উপাধ্যক্ষ আশিষ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরী ও তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের ছবি দেওয়া হয়েছে।

তিহার জেল থেকে ছাড়া পাচ্ছেন অনুব্রত, এমনই জল্পনা এখন ছড়িয়ে পড়েছে বীরভূমজুড়ে৷ কারণ,  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই সাংসদ শতাব্দী রায় সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, অনুব্রত ছাড়া পাচ্ছেন। তাই বীরভূমে অনুব্রতর ছবি দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার দেওয়া শুরু করেছে অনুগামীরা।

সেরা শিরোনাম

Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget