এক্সপ্লোর

Birbhum: বীরভূমে পুলিশের তৎপরতায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার ২ দুষ্কৃতী

Birbhum News: জানা গিয়েছে যে ওই দলে আরও কয়েকজন রয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কাঁকড়তলা থানার পুলিশ। ধৃত দুই দুষ্কৃতীকে আজ দুবরাজপুর আদালতে তোলা হবে।

এরশাদ আলম, বীরভূম: ডাকাতির আগেই কাঁকড়তলা পুলিশের জালে দুই কুখ্যাত দুষ্কৃতী (miscreants)। তাদের থেকে উদ্ধার করা হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র (Firearms), ও ২টি কার্তুজ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মধ্যরাত্রে বীরভূমের (Birbhum) কাঁকড়তলা থানার পুলিশ গিয়ে এই ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে। 

কীভাবে দুষ্কৃতীদের পাকড়াও করল পুলিশ

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, দীর্ঘদিন ধরেই ডাকাতির ছক কষছিল ২ দুষ্কৃতী। পুলিশের কাছে এই খবর আসার পরই তাঁরা তৎপর হয়ে ওঠে। গতকাল রাতে পুলিশ খবর পেয়েছিল যে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকেছিল সেই দুষ্কৃতীরা। এই দলটি ডাকাতি করার জন্য ভবানীগঞ্জ থেকে সিরা গ্রামের মাঝে থাকা জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী গিয়ে জঙ্গলে তল্লাশি চালায় ও দুষ্কৃতীদের তাড়া করে। এরপরই ঘটনাস্থল থেকে শেখ আল্লারাখা ও শেখ আলাউদ্দিন নামে ২ দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি সহ গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে যে ওই দলে আরও কয়েকজন রয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কাঁকড়তলা থানার পুলিশ। ধৃত দুই দুষ্কৃতীকে আজ দুবরাজপুর আদালতে তোলা হবে।

২ দিন আগেই ডাকাতির ঘটনা ঘটেছিল বীরভূমে

কিছুদিন আগেই অভিনব কায়দায় সোনার গয়না ও মূল্যবান বাসনপত্র নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতীরা। কায়দা করে পরিবারের সদস্যদের বোকা বানিয়ে লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি করেছে দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছিল বীরভূমের কিন্নাহারের কৌচড়া গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুর নাগাদ বীরভূমের কিন্নাহারের কৌচড়া গ্রামে দুই ব্যক্তি ব্যক্তি আসে। এদিন এলাকার বাসিন্দা অমৃত কৃষ্ণ ঘোষের বাড়িতে মোটর বাইক নিয়ে দুই ব্যক্তি কাঁসা পিতলের বাসন পালিশ করার কথা বলে। বাড়ির লোকেরা কিছু বাসনপত্র বের করে দিলে তারা তাঁদের সামনে বেশ কিছু বাসন পালিশ করে। এরপর অভিযুক্তরা ওই বাড়ির লোকেদের জানায় যে তারা সোনা, রুপোর গয়নাও পালিশ করে। অভিযুক্তদের কথা শুনে পরিবারের সদস্যরা বেশ কিছু রুপো ও সোনার গয়নাও পালিশ করে দেওয়ার কথা বলেন।  অভিযোগ উঠেছে যে, তাঁরা ওই দুই ব্যক্তিকে রুপো, ও সোনার হার, বেশ কয়েকটি আংটিসহ প্রায় আড়াই ভরি সোনার গয়না দিয়েছিলেন। সেই সময়ই ওই দুই ব্যক্তি পরিবারের লোকেদের সামনেই পালিশ করার পর রুপোর গয়নাগুলি এক ধরনের পাউডারজাতীয় জিনিসের মধ্যে ভরে কাগজে মুড়ে দিয়ে দেন। অন্যদিকে, সোনার গয়নাগুলিকেও একটি প্যাকেটের মধ্যে ভরে দিয়ে দেয়। তারা জানায় যে, যেন আধঘণ্টা পর সেই প্যাকেট খোলা হয়। 

আরও পড়ুন: পাহাড়ে মমতার হাতের মোমো, ফেরার আগে ফের অন্য মেজাজে মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Tulu Mondal: 'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
'ইন্দ্রজিতের মত মেঘের আড়াল থেকে সব দেখছেন', টুলু মণ্ডলকে নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতির
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget