এক্সপ্লোর

Mamata Makes Momo: পাহাড়ে মমতার হাতের মোমো, ফেরার আগে ফের অন্য মেজাজে মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: বৃহস্পতিবার সকালে জনসংযোগে ফের পাহাড়ের রাস্তায় বার হন মুখ্যমন্ত্রী।

আশাবুল হোসেন, দার্জিলিং: ফুচকা বানিয়ে খাইয়েছেন কচিকাঁচাদের। কোলে তুলে হাতে তুলে দিয়েছেন চকোলেট। পাহাড়ে (Darjeeling) ফের অন্য মেজাজে ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে এ বার মোমো বানাতে হাত লাগালেন তিনি। সকালে হাঁটতে বেরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ফেরার পথে এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেন। তার পর তাঁদের সঙ্গে মোমো বানাতে বসে যান। 

দার্জিলিংয়ে এ বার মোমো বানালেন মমতা

দার্জিলিঙের (Darjeeling) ভানু ভবনে যখন GTA-র শপথ গ্রহণ তখন পাহাড়ে জনসংযোগে ব্যস্ত মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হাঁটলেন। ছবি তুললেন মোবাইলের ক্যামেরায়। কথা বললেন স্থানীয় বাসিন্দাদের। ফেরার পথে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে হাত মিলিয়ে মোমোও বানালেন মুখ্যমন্ত্রী।

 

আরও পড়ুন: Coal Scam: কয়লাকাণ্ডে বাঘমুণ্ডির বিধায়ক সুশান্তকে তলব ইডি-র, ফের ডাকা হল মন্ত্রী মলয়কেও

বৃহস্পতিবার সকালে জনসংযোগে ফের পাহাড়ের রাস্তায় বার হন মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হেঁটে যান। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গেও কথা বলেন, খোঁজ-খবর নেন। জানতে চান সুবিধা-অসুবিধার কথা। এর পর রুটি-বেলনা নিয়ে নিজেই বসে পড়েন মোমো বানাতে। লেচি কেটে কেটে, বেলে তুলে দেন এক মহিলার হাতে। তার পর পুর দিয়ে মুড়ে সেদ্ধ করার জন্য রাখতে থাকেন তাঁরা। মমতা নিজেও পুর দিয়ে মোমো মোড়েন।

গত কয়েক দিনে পাহাড় সফরে বার বার এমনই অন্য মেজাজে ধরা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগে মঙ্গলবার, দার্জিলিংয়ে ফুচকা বানিয়ে ছোটদের খাওয়ান তিনি। তাঁকে ফুচকা বানাতে দেখে কচিকাঁচা থেকে বয়স্ক, সকলেই ভিড় জমান ফুচকা স্টলের সামনে। তাতে ইতস্তত বোধ করা তো দূর, বরং আলুর পুর, মটর, তেঁতুল জল পুরে সাজিয়ে গুছিয়ে সকলের বাটিতে ফুচকা তুলে দিতে দেখা যায় তাঁকে। 

পাহাড়ে নানা মেজাজে মমতা

বুধবারও হাঁটতে বেরিয়ে কচিকাঁচাদের নিয়ে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে দেখতে ভিড় জমান সাধারণ মানুষ। ঝুল বারান্দা থেকে ছেলেমেয়ে নিয়ে ছুটে আসেন বড়রা। তাঁদের মধ্যে থেকে শিশুদের কোলে তুলে নেন মুখ্যমন্ত্রী। কৌটো থেকে সকলের হাতে তুলে দিতে থাকেন চকোলেট। গাল টিপে কচিকাঁচাদের আদরও করতে দেখা যায় তাঁকে। তবে এই প্রথম নয়, এর আগেও এমন ভিন্ন মেজাজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। কখনও  রাস্তার ধারে গুমটিতে ঢুকে বানিয়ে ফেলেছেন চা। পাহাড়ে এর আগেও মোমো বানাতে দেখা গিয়েছিল তাঁকে। 

সেরা শিরোনাম

BJP MLAs on Extortion : 'কলার ধরে থানায় নিয়ে যান', তোলাবাজি বন্ধে কড়া বার্তা বিজেপি বিধায়কের ; বসল ড্রপ বক্স
'কলার ধরে থানায় নিয়ে যান', তোলাবাজি বন্ধে কড়া বার্তা বিজেপি বিধায়কের ; বসল ড্রপ বক্স
News Live: মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে কোন পথে ব্রাত্য? জল্পনা আরও বাড়ালেন ঋতব্রত
মমতার সঙ্গে দূরত্ব বাড়িয়ে কোন পথে ব্রাত্য? জল্পনা আরও বাড়ালেন ঋতব্রত
Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
West Bengal News Live : এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক
এখনও চিকিৎসাধীন রেখা পাত্র, অসুস্থ হয়ে কলকাতার হাসপাতালে বিজেপির আরেক বিধায়ক

ভিডিও

Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Basirhat News | তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পার্টি অফিসও দখল
Suvendu Adhikari | গুরু নানক জয়ন্তী উপলক্ষে হাওড়ার বালির গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget