এক্সপ্লোর

Anubrata Mondal: পুলিশকে কুকথাকাণ্ডে এবার জামিন চাইলেন অনুব্রত মণ্ডল !

TMC News : বোলপুর থানার আইসি-কে তিনি কুকথা বলেছিলেন। তার ভিত্তিতে মামলা হয়েছিল। এর আগে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল।

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর : পুলিশকে কুকথাকাণ্ডে এবার জামিন চাইলেন অনুব্রত মণ্ডল। বোলপুর মহকুমা আদালতে আগাম জামিন চেয়েছেন তৃণমূল নেতা। এদিন বেলা সাড়ে ১০টা নাগাদ বোলপুর মহকুমা আদালতে এসে আত্মসমর্পণ করেন অনুব্রত মণ্ডল। আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেছেন। এরপর তিনি আদালত থেকে বেরিয়ে যান। বেলা ১টা ৪০-এর পর এর শুনানি হবে। তখন তিনি আবার আসবেন কোর্টে। (Anubrata Mondal Controversy)

বোলপুর থানার আইসি-কে তিনি কুকথা বলেছিলেন। তার ভিত্তিতে মামলা হয়েছিল। এর আগে তিনি পুলিশের কাছে গিয়েছিলেন। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। তখন তিনি জামিন নেননি। এ বিষয়ে এদিন কোনও কথা বলতে চাননি অনুব্রত। তিনি কোর্ট থেকে বেরিয়ে সরাসরি বাড়ির দিকে রওনা দেন। আইসি যে কুকথা বলেছিলেন, তাতে একাধিক ধারায় মামলা করেছিল জেলা পুলিশ। সেই মামলার ভিত্তিতে তাঁকে শান্তিনিকেতন থানায় ডেকে পাঠানো হয়েছিল। সেই মামলায় এর আগে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন এসডিপিও বোলপুর। তিনি এই মামলার তদন্তকারী অফিসার। সেই সময় প্রায় এক ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। তারপর তিনি জামিনের আবেদন করেননি। এই প্রথম তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেন।

কিছুদিন আগে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুর থানার IC লিটন হালদারকে ফোনে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন। ওই পুলিশ অফিসারের স্ত্রী এবং প্রয়াত মাকে নিয়ে অবধি কুৎসিত মন্তব্য করেছিলেন ! পুলিশ অফিসারকে কদর্য আক্রমণের পর দলের কাছে দায়সারা ক্ষমা চেয়ে পার পেয়ে গেছেন অনুব্রত মণ্ডল। আর পুলিশ তাঁকে একদিনই মাত্র জিজ্ঞাসাবাদ করেছে। তাঁর ফোনও বাজেয়াপ্ত করা হয়নি। এই বিতর্কের পর,দলীয় নেতৃত্বের মুখোমুখি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। বৈঠক শেষে অনুব্রতকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয় বলে দাবি করেও, কার্যত ঢালের মতো সিপিএম, বিজেপির প্রসঙ্গে টেনে এনেছিলে ফিরহাদ হাকিম। তিনি বলেছিলেন,'অনিল বসুর সময় তো এই প্রশ্নটা করেননি। বিনয় কোঙারের সময় তো এই প্রশ্নটা করেননি। বিজয় বর্গীয়র সময় তো এই প্রশ্নটা করেননি। শুধু তৃণমূল কংগ্রেস করলে দোষ? সব প্রশ্নের সম্মুখীন হতে হবে? যেটা করেছে সেটাকে আমরা কেউ সমর্থন করি না, তাঁকে ওয়ার্নিং দেওয়া হয়েছে, লাস্ট ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে এবং আমি আশা করি সে আর এই ভুলটা রিপিট করবে না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Asish Banerjee Son Reacts: ‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
‘আমরা আর রাজনীতিতে নেই’, কান্নায় ভেঙে পড়লেন আশিস বন্দ্যোপাধ্য়ায়ের ভাইপো
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget