এক্সপ্লোর

Birbhum : অভিযোগ একাধিক, এবার মহম্মদবাজারে শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীর

Didir Doot Update : যদিও বিক্ষোভ নিয়ে বিজেপিকে নাম না করে নিশানা করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ

ভাস্কর মুখোপাধ্যায়, মহম্মদবাজার : ফের বিক্ষোভের মুখে পড়লেন 'দিদির দূত' (Didir Doot) বীরভূমের সাংসদ শতাব্দী রায় (Satabdi Roy)। এবার মহম্মদবাজার পঞ্চায়েতের ফুল্লাইপুরে শতাব্দী রায়ের গাড়ি আটকে বিক্ষোভ দেখাল গ্রামবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে। এমনকী অনেকেই আবাস যোজনা প্রকল্প থেকেও বঞ্চিত হয়েছেন। চরিচা পঞ্চায়েতের বিরুপুরেও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসী। যদিও বিক্ষোভ নিয়ে বিজেপিকে নাম না করে নিশানা করেছেন বীরভূমের তৃণমূল সাংসদ। 

আগেও বিক্ষোভ-

দিনকয়েক আগেই রামপুরহাটের মেলেরডাঙায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে (Satabdi Roy) ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। মেলেরডাঙা থেকে রামপুরহাটের (Rampurhat) রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ ওঠে। এরপর রামপুরহাটের বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। এনিয়ে তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দেয় তৃণমূলও।

মেলেরডাঙায় এক বিক্ষোভকারী সাংসদের সামনে দাঁড়িয়েই বলতে থাকেন, আপনি যতদিন এখানে আছেন, ততদিন আপনাকে বলছি যে, রাস্তার ব্যবস্থা করুন। এখানে আপনি যতদিন দাঁড়িয়েছেন, ততদিন আপনাকে-তৃণমূলকে ভোট দিচ্ছি। আপনি কী বলছেন বলুন। রাস্তা আমাদের দরকার। রোগী নিয়ে যেতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। 

তাঁকে চুপ করিয়ে মজার ছলে সাংসদ প্রথমে বলেন, আপনি বলেছেন। আপনার কথা শুনে নিয়েছি। আজকে আপনি স্টার হয়ে গেলেন। পুরো টিআরপি আপনি পেয়েছেন। এরপর জানান, অনুমোদন হয়ে গেছে যখন, রাস্তা হয়ে যাবে।

পরে শতাব্দী বলেন, "বাড়ি পাননি অনেকেই বলছেন। বিধবা ভাতা আর বার্ধক্য ভাতা...এই তিনটি কথাই মূলত সবাই বলছেন। দুয়ারে সরকারে অনেকেরই নাম এসেছে। অনেকেরই নতুন করে নাম আসছে। সেগুলো হয়ে যাবে। এত লোকের হয়েছে। দুয়ারে সরকারে তো ৮০-৯০ শতাংশ সমাধান হয়ে গেছে। এখনই একজন মহিলা বললেন রেশন কার্ড হয়নি। বললাম, কেন হয়নি ? ওঁর হাতের ছাপই উঠছে না। এটা একটা সমস্যা।"   

এদিকে আজেই রামপুরহাটের লাহা উপ-স্বাস্থ্য কেন্দ্রের সামনে বালিয়াডাঙায় জল, নিকাশি নালা ও রেশন কার্ড না পাওয়ায় দিদির দূত আশিস বন্দোপাধ্যায়ের কাছে অভিযোগ করল গ্রামবাসী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রেশন কার্ড না পাওয়ায় রেশনের সামগ্রী মিলছে না । বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তৃণমূল বিধায়ক। ওই এলাকা থেকেই ফোনে বিডিওর সঙ্গে কথা বলেন আশিস বন্দোপাধ্যায়। দ্রুত পদক্ষেপ করার অনুরোধ জানান তিনি। 

আরও পড়ুন ; "দিদির সুরক্ষা করতে গিয়ে নিজেদেরই সুরক্ষা বিপন্ন", শতাব্দীকে ঘিরে বিক্ষোভ নিয়ে কটাক্ষ রাহুলের

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget