এক্সপ্লোর

Rahul Sinha : "দিদির সুরক্ষা করতে গিয়ে নিজেদেরই সুরক্ষা বিপন্ন", শতাব্দীকে ঘিরে বিক্ষোভ নিয়ে কটাক্ষ রাহুলের

Rahul Sinha : এনিয়ে তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

রামপুরহাট : ফের 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা। এবার রামপুরহাটের মেলেরডাঙায় তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে (Satabdi Roy) ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। মেলেরডাঙা থেকে রামপুরহাটের (Rampurhat) রাস্তা বেহাল। প্রতিশ্রুতি দিলেও রাস্তা মেরামত হয়নি বলে অভিযোগ। এরপর রামপুরহাটের বিষ্ণুপুরে গিয়েও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন সাংসদ। এনিয়ে তৃণমূলকে বিঁধতে ছাড়েনি বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

কী বলছেন বিক্ষোভকারীরা ?

মেলেরডাঙায় এক বিক্ষোভকারী সাংসদের সামনে দাঁড়িয়েই বলতে থাকেন, আপনি যতদিন এখানে আছেন, ততদিন আপনাকে বলছি যে, রাস্তার ব্যবস্থা করুন। এখানে আপনি যতদিন দাঁড়িয়েছেন, ততদিন আপনাকে-তৃণমূলকে ভোট দিচ্ছি। আপনি কী বলছেন বলুন। রাস্তা আমাদের দরকার। রোগী নিয়ে যেতে আমাদের খুবই অসুবিধা হচ্ছে। 

তাঁকে চুপ করিয়ে মজার ছলে সাংসদ প্রথমে বলেন, আপনি বলেছেন। আপনার কথা শুনে নিয়েছি। আজকে আপনি স্টার হয়ে গেলেন। পুরো টিআরপি আপনি পেয়েছেন। এরপর জানান, অনুমোদন হয়ে গেছে যখন, রাস্তা হয়ে যাবে।

পরে শতাব্দী বলেন, "বাড়ি পাননি অনেকেই বলছেন। বিধবা ভাতা আর বার্ধক্য ভাতা...এই তিনটি কথাই মূলত সবাই বলছেন। দুয়ারে সরকারে অনেকেরই নাম এসেছে। অনেকেরই নতুন করে নাম আসছে। সেগুলো হয়ে যাবে। এত লোকের হয়েছে। দুয়ারে সরকারে তো ৮০-৯০ শতাংশ সমাধান হয়ে গেছে। এখনই একজন মহিলা বললেন রেশন কার্ড হয়নি। বললাম, কেন হয়নি ? ওঁর হাতের ছাপই উঠছে না। এটা একটা সমস্যা।"   

এপ্রসঙ্গে সুর চড়ালেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, "দিদির সুরক্ষা করতে গিয়ে নিজেদেরই সুরক্ষা বিপন্ন হয়ে গেছে। তার কারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে বেশিদিন চলে না। রাস্তাঘাট তৈরি হয়নি, আবাস যোজনায় লুঠ। সর্বত্র পঞ্চায়েতের টাকায় মানুষ বঞ্চিত। অতএব যে সমস্ত পাপ এতদিন তৃণমূল কংগ্রেসের লোকেরা করেছে, এখন মানুষ আস্তে আস্তে খেপতে শুরু করেছে। যার জন্যই এই ঘেরাও-বিক্ষোভ। যত গ্রামেগঞ্জে দিদির সুরক্ষা করতে যাবে তত মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হবেন। নিজেদেরই সুরক্ষা বিপন্ন হবে।"

পাল্টা তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, "আমরা বাংলার মানুষকে আমাদের পরিবার মনে করি। পরিবারের মানুষের সুখে নয়, তাদের দুঃখ-কষ্টেও পাশে দাঁড়াতে হয়। আমরা কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি, কখনো বলিনি ১০০টা প্রকল্প ১০০টা মানুষকে দিয়ে দিতে পেরেছি। আমি নিজেই বীরভূমে আর একটা কর্মসূচিতে আছি। আমাকে বহু মানুষ ঘিরে ধরে বললেন, সমস্যার কথা । সেই মানুষগুলি আবার বাকি প্রকল্পগুলি নিয়ে খুশি। আমি বলছি, ১০টার মধ্যে ৮টা কাজ যে সরকার করতে পারে, বাকি ২টো কাজও সেই সরকার করবে। মানুষ জানে, করলে এরাই করবে। কোনও দিন দেখেছেন, বিজেপি বা সিপিএমকে ঘিরে অভিযোগ জানাতে। জানে করলে তৃণমূলই করবে, পারলে মমতা বন্দ্যোপাধ্যায়ই পারবেন।"

আরও পড়ুন ; দিদির দূত কর্মসৃচিতে গিয়ে বিক্ষোভের মুখে শতাব্দী রায়

সেরা শিরোনাম

Gangarampur News: স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
স্ত্রীর মাথা কেটে, কাটা মুণ্ড কোলে নিয়ে মন্দিরের সামনে বসে স্বামী, ভয়ঙ্কর ঘটনা গঙ্গারামপুরে
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল
টুলু মণ্ডলের DCR জালিয়াতি মামলায় চার্জশিট পেশ, ইস্যু করা DCR-এর প্রায় ৯৯.৬ শতাংশই জাল

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget