এক্সপ্লোর

Adhir Chowdhury:বীরভূমকাণ্ডের পর বিস্ফোরক অধীর, 'সবাই জানে দিদি ও খোকাবাবু কার পক্ষে ? ..'

Adhir On Birbhum TMC Murder Case: বীরভূমে তৃণমূল কর্মী খুনে এখনও অধরা মূল অভিযুক্ত TMC সমর্থক, মুখ খুললেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী

ভাস্কর মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, সোমনাথ মিত্র, বীরভূম: বীরভূমের কাঁকরতলায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছে মাত্র একজন। মূল অভিযুক্ত তৃণমূল সমর্থক শেখ কালো এখনও অধরা। বীরভূমের কাঁকরতলায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। গ্রেফতার হয়েছে মাত্র একজন। মূল অভিযুক্ত তৃণমূল সমর্থক শেখ কালো এখনও অধরা। শেখ কালোর আত্মীয়স্বজনরা ঘরছাড়া। ধৃতকে হেফাজতে চাইল না পুলিশ, জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

'...সবাই জানে'

থমথমে এলাকা। মোতায়েন রয়েছে পুলিশ। তল্লাশি চলছে আশেপাশের এলাকায়।  তৃণমূল কর্মী খুনের ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর এখন এটাই ছবি বীরভূমের কাঁকরতলায় বড়রা গ্রামের। এদিকে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় ২৭ জনের বিরুদ্ধে FIR দায়ের হলেও, গ্রেফতার হয়েছে মাত্র একজন। তার ওপর ধৃতকে হেফাজতেই চাইল না পুলিশ। শনিবার রাতে শেখ আকবর নামে একজন গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত শেখ কালো। কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন , 'এই বীরভূমে দু'টি গোষ্ঠী। একটা কেষ্টা, আর একটা তার বিরুদ্ধে। দিদি কেষ্টার পক্ষে, খোকাবাবু আর একজনের পক্ষে। সবাই জানে এটা।'

ঠিক কী হয়েছিল ?

নিহত তৃণমূলকর্মীর দাদা শেখ একরামুল বললেন, মেন হচ্ছে শেখ কালো, মিলন, দিলখুশ, সাদ্দাম আরও অনেকে। আইন আইনের পথে চলবে। পুলিশ শাস্তি দিক। স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে শুক্রবার কাঁকরতলার বড়রা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ বাধে। অভিযোগ, মোটরবাইকে করে ফেরার সময় গ্রামের মুখে গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী শেখ নিয়ামুলের রাস্তা আটকায় শেখ কালোর লোকজন। যিনি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত।লাঠি-বাঁশ-রড দিয়ে বেধড়ক মারধর করে, পায়ে কোপ মারা হয় বলে অভিযোগ। গুরুতর জখম নিয়ামুলকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে, মৃত্যু হয় বছর ৪০-এর ওই তৃণমূল কর্মীর। 

'আমরা চাই.'

প্রশ্ন উঠছে, ঘটনার পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও পুলিশ কেন বাকি অভিযুক্তদের হদিশ পেল না? কেনই বা ধৃতকে হেফাজতে চাইল না পুলিশ? খয়রাশোল বড়রা তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি বলেন শেখ জয়নাল, আমরা কোনও হানাহানিকে প্রশ্রয় দিই না। আমরা চাই, যেন নিরপেক্ষ তদন্ত করে দোষীদের যেন কঠোরতম শাস্তি হয়, এটাই মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত না মূল যারা এই কর্মে প্রত্যক্ষভাবে দোষী, তাদেরকে না গ্রেফতার করা হবে, ততক্ষণ কেউ খুশি হতে পারে না। 

আরও পড়ুন, প্রায় ২০০ টি ফোনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পুলিশে, এখান থেকে সিম কার্ড কিনেছেন কি ?

গত ১১ ফেব্রুয়ারি কাঁকরতলায় বালি খাদানের বখরা নিয়ে বোমাবাজি হয়। বোমার আঘাতে পা উড়ে যায় এক ব্যক্তির। অভিযোগ ওঠে, অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর লড়াইয়ের জেরেই এই ঘটনা ঘটে। এবার কোন্দলে প্রাণ হারালেন এক তৃণমূল কর্মী।  যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ কোনওভাবেই মানতে নারাজ কাজল শেখ। ধৃত শেখ আকবরকে এদিন তোলা হয় দুবরাজপুর আদালতে।১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget