এক্সপ্লোর

Birbhum : পিচের আস্তরণ উঠে কঙ্কালসার জাতীয় সড়কের একাংশ, সংস্কারে দাবিতে পথে তৃণমূল

TMC starts Movement : অভিযোগ, এক বছর ধরে জাতীয় সড়ক সংস্কার ও যানজট এড়াতে বাইপাস নির্মাণের দাবি জানানো হলেও কোনও লাভ হয়নি। 

এরশাদ আলম, দুবরাজপুর : বীরভূমের (Birbhum) দুবরাজপুর শহরের (Dubrajpur Town) মধ্যে দিয়ে যাওয়া ৬০ নম্বর জাতীয় সড়ক বেহাল। সংস্কার ও বাইপাসের দাবিতে পথে নামল রাজ্যের শাসকদল। তৃণমূলের সবেতেই রাজনীতি বলে পাল্টা অভিযোগ বিজেপির।

পিচের আস্তরণ উঠে বেরিয়ে এসেছে কঙ্কালসার চেহারা। রাস্তাজুড়ে ছড়িয়ে স্টোন চিপস। এমনই ছবি বীরভূমের দুবরাজপুর শহরের মধ্যে দিয়ে যাওয়া ৬০ নম্বর জাতীয় সড়কের। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রায়দিনই এ পথে ঘটে চলেছে ছোট-বড় দুর্ঘটনা। 

এবার সংস্কার ও বাইপাস তৈরির দাবিতে পথে নামল দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, এক বছর ধরে জাতীয় সড়ক সংস্কার ও যানজট এড়াতে বাইপাস নির্মাণের দাবি জানানো হলেও কোনও লাভ হয়নি। 

বীরভূম তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় বঞ্চনা। শতাব্দী রায়ও বলেছেন সংসদে। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। বিজেপি বিধায়ক এই রাস্তা দিয়েই যাচ্ছেন, তাও লজ্জা নেই।

পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি অনুমোদন দিয়েছেন। দ্রুত কাজ শুরু হবে। তৃণমূলের সবেতেই রাজনীতি।

রাজনীতি চলছেই। এসবের মধ্যেই নিত্যযাত্রীদের দাবি, বেহাল জাতীয় সড়কের হাল ফিরুক দ্রুত। 

এদিকে এক দশক কেটে গিয়েছে, কিন্তু সেতু (Bridge) হয়নি বীরভূমের (Birbhum) ময়ূরাক্ষী নদীর উপর সেতু। একটা সেতু তৈরিতে এতদিন কেন লাগবে ? এই প্রশ্ন তুলেছে ক্ষুব্ধ বাসিন্দারা। গোটা ঘটনায় শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। 

শিলান্যাস বাম আমলে:
ময়ূরেশ্বরের আমড়া এবং লাভপুরের গুনুটিয়ার মাঝে বইছে ময়ূরাক্ষী নদী। ২০০৯-১০ অর্থবর্ষে বাম আমলে ময়ূরাক্ষীর ওপর এই সেতুর শিলান্যাস করেন তৎকালীন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামী। সেতু নির্মাণের জন্য বরাদ্দ হয় ১৩ কোটি ৬১ লক্ষ টাকা। তারপর ২০১১ সালে রাজ্য রাজনৈতিক পটপরিবর্তন হয়। বামফ্রন্টকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। কিন্তু তারপর এক দশক কেটে গেলেও তৈরি হয়নি ওই সেতু। বারো বছর ধরে চলছে বীরভূমের ময়ূরাক্ষী নদীর ওপর এই সেতু তৈরির কাজ। গোটা ঘটনায় প্রশাসনের গাফিলতিকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। সেতু না হওয়ায় নৌকার উপরেই ভরসা করতে হয় তাঁদের।   

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget