এক্সপ্লোর

Water Crisis: ভরা গ্রীষ্মে জলসঙ্কট! বাড়ছে পানিহাটি ও আসানসোলের বাসিন্দাদের ক্ষোভ

Water Crisis in Summer: ভরা জ্যৈষ্ঠে জলসঙ্কট তীব্র হওয়ায় দুর্ভোগে দুই পুর এলাকার বাসিন্দারা। কবে মিটবে পানীয় জলের সমস্যা? সেদিকেই তাকিয়ে সকলে। 

সমীরণ পাল ও কৌশিক গাঁতাইত: ভরা জ্যৈষ্ঠে রাজ্যের পানিহাটি (Panihati) ও আসানসোল (Asansol) পুর এলাকায় তীব্র জলসঙ্কট (water crisis)। কেন্দ্র ড্রেজিং না করায় কামারহাটি জলপ্রকল্প থেকে মিলছে না পর্যাপ্ত পানীয় জল। অভিযোগ পানিহাটির ভাইস চেয়ারম্যানের। যদিও সে কথা মানতে নারাজ গেরুয়া শিবির। অন্যদিকে জলের দাবিতে আন্দোলনের পরও আসানসোলে বদলায়নি ছবি। 

ভরা গ্রীষ্মে জলসঙ্কট

কোথাও পুরসভার পানীয় জলের গাড়ি আসতেই উপচে পড়ছে ভিড়। আবার কোথাও পুরসভার কল থাকলেও, সেখান থেকে জল পড়ছে না। তীব্র গরমে রাজ্যের দুটি পুর এলাকায় ক্রমশ বাড়ছে জল সঙ্কট। বাড়ছে বাসিন্দাদের ক্ষোভও। 

উত্তর ২৪ পরগনার পানিহাটি পুর এলাকার বাসিন্দাদের অভিযোগ, ৫ দিনের বেশি কেটে গেলেও মিটছে না জলসঙ্কট। পাড়ায় পাড়ায় পুরসভার জলের গাড়ি ঢুকলেই দেখা যাচ্ছে এই ছবি। 

পুরসভা সূত্রে খবর, পানিহাটি পুর এলাকায় দিনে ১৯ মেগা গ্যালন পানীয় জলের প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে ১৩ মেগা গ্যালনের বেশি সরবরাহ করতে পারছে না পুরসভা। ফলে দিনে পানীয় জলের ঘাটতির পরিমাণ প্রায় ৬ মেগা গ্যালন। 

কিন্তু কেন এই জল-সঙ্কট তৈরি হল?

পানিহাটি পুর কর্তৃপক্ষের দাবি, কামারহাটি জলপ্রকল্প থেকে পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। পানিহাটি পুরসভার তৃণমূল নেতা ও ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীর কথায়, 'কামারহাটি জল প্রকল্প থেকে পর্যাপ্ত জল পাওয়া যাচ্ছে না। কেন্দ্র নদীতে ড্রেজিং করছে না। ফলে গঙ্গা থেকে কাদাজল উঠছে।'

অন্যদিকে কামারহাটি পুরসভার তৃণমূল পুর চেয়ারম্যান গোপাল সাহার দাবি, 'গঙ্গার জলস্তর নেমে গিয়েছে। জোয়ারের সময় জল পাওয়া গেলেও ভাটায় পাওয়া যাচ্ছে না। তাছাড়া অনেকগুলি পাম্প পুরনো হয়ে গিয়েছে। সমস্যা মিটতে একটু সময় লাগবে।'

পানিহাটিতে জল সঙ্কট। 'নদীতে ড্রেজিং করছে না কেন্দ্রীয় সরকার', দাবি তৃণমূলের। 'শুধু কেন্দ্রের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে', পাল্টা কটাক্ষ বিজেপির। 

বিজেপির রাজ্য কমিটির সদস্য কিশোর করের কথায়, 'রাজ্য সরকার সমস্যার সমাধান করতে না পেরে শুধু কেন্দ্রের ঘাড়ে দোষ চাপাচ্ছে।'

আরও পড়ুন: Kolkata: বাংলার মুকুটে নয়া পালক, কুমোরটুলির কালীমূর্তি জায়গা করে নিল ব্রিটিশ মিউজিয়ামে

পানিহাটিতে যখন এই ছবি, তখন শুক্রবারের আন্দোলনের পরও জলসঙ্কট মেটেনি আসানসোলের বিস্তীর্ণ এলাকায়। শনিবারও আসানসোলের নাকড়াসোতায় গিয়ে দেখা যায়, কল থাকলেও সেখানে জল পড়ছে না। 

ভরা জ্যৈষ্ঠে জলসঙ্কট তীব্র হওয়ায় দুর্ভোগে দুই পুর এলাকার বাসিন্দারা। কবে মিটবে পানীয় জলের সমস্যা? সেদিকেই তাকিয়ে সকলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Census Question List: জনগণনায় এই ৩৩ প্রশ্নের উত্তর দিতে হবে, উত্তর জেনে তৈরি থাকুন
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget