এক্সপ্লোর

Birbhum: কালো টাকা কোন পথে সাদা? উত্তর পেতে অ্যাকাউন্টের ফরেন্সিক পরীক্ষা

Fake Account: প্রথমে ১৭৭, এবার ১৫৩। গরু পাচার মামলার তদন্তে নেমে, আরও বিপুল সংখ্য়ক বেনামি অ্য়াকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই।

বীরভূম: গরু পাচারের (Cow Smuggling Case) কালো টাকাই কি ঘুরপথে সাদা হয়ে ঢুকেছে বীরভূমের (Birbhum) চালকল মালিকদের অ্য়াকাউন্টে? তা জানতে এবার অ্য়াকাউন্টে লেনদেনের ফরেন্সিক পরীক্ষা হবে বলে সিবিআই (CBI) সূত্রে দাবি। তাতে কি নতুন তথ্য় সামনে আসবে? সেটাই দেখার।                     

অ্য়াকাউন্টে লেনদেনের ফরেন্সিক পরীক্ষা: প্রথমে ১৭৭, এবার ১৫৩। গরু পাচার মামলার তদন্তে নেমে, আরও বিপুল সংখ্য়ক বেনামি অ্য়াকাউন্টের হদিশ পেয়েছে সিবিআই। যার ফলে মোট বেনামি অ্য়াকাউন্টের সংখ্য়া দাঁড়িয়েছে ৩৩০। এইসব অ্য়াকাউন্টের মাধ্য়মে গরু পাচারের কালো টাকা সাদা হয়েছে বলে সিবিআইয়ের অনুমান। কিন্তু, সেই অঙ্কটা কত? সেটাই জানার চেষ্টা করছে সিবিআই।     

সিবিআই সূত্রে দাবি, অনেক ক্ষেত্রে দেখা গেছে, ৩-৪টে অ্য়াকাউন্ট ঘুরে কোনও চালকলের অ্য়াকাউন্টে টাকা ঢুকেছে। এভাবেই হাজার হাজার লেনদেন হয়েছে। সিবিআই সূত্রে দাবি, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ কয়েকজন চালকল মালিকের অ্য়াকাউন্টেও টাকা ঢুকেছে। এই লেনদেন চিহ্নিত করতে অ্য়াকাউন্ট ট্রানজাকশনের ফরেনসিক পরীক্ষা করানো হবে। এমাসের শুরুতেই গরু পাচার মামলার তদন্তে সিবিআইয়ের স্ক্য়ানারে উঠে আসে সিউড়ির সমবায় ব্য়াঙ্ক!                              

৫ জানুয়ারি সিউড়ির এই সমবায় ব্য়াঙ্কে হানা দেয় সিবিআই। এরপর এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে আসে, চাঞ্চল্য়কর তথ্য়। যেমন পিয়াশালা গ্রামের বাসিন্দা গোপাল ঘোষের নামে সিউড়ির সমবায় ব্যাঙ্কে অ্যাকাউন্ট ছিল। সিবিআই সূত্রে দাবি, সেই অ্য়াকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে।অথচ পরিবারের দাবি, গোপাল ঘোষ বছর তিনেক আগেই মারা গেছেন। ওই গ্রামের বাসিন্দা তথা মৃত গোপাল ঘোষের দাদা ভগীরথ ঘোষ বলেন, “সিউড়ির ব্যাঙ্কে আমার কোনও অ্যাকাউন্টই ছিল না। গোপাল ৩ বছর আগে মারা গেছে। এই হল তার ডেথ সার্টিফিকেট।’’                                   

বীরভূমের হরিপুর গ্রামের বাসিন্দা সুন্দরী বাসকি লেখাপড়া জানেন না। কোনও জায়গায় সাক্ষরের প্রয়োজন হলে টিপ সই দেন! কিন্তু আশ্চর্যের বিষয় হল, সিউড়ির সমবায় ব্যাঙ্কে তাঁর নামেও অ্যাকাউন্ট রয়েছে। আর যিনি নিজে বলছেন, টিপসই দেন, অথচ অ্যাকাউন্ট খোলার ফর্মের নিচে তাঁর নামের সই-ও রয়েছে। সেই সমবায় ব্য়াঙ্কেই আরও বেনামি অ্য়াকাউন্টের হদিশ মিলেছে।

আরও পড়ুন: Suri Bank Fraud: ব্যাঙ্কের নথিতে ছবি কার? আরও ঘনীভূত অ্যাকাউন্ট রহস্য

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget