এক্সপ্লোর

Covid Rule break: কলেজ খোলার প্রথম দিনেই কোভিড বিধি ভঙ্গের অভিযোগ, আবির খেলা তৃণমূলের

বীরভূমের রামপুরহাট কলেজে তৃণমূল ছাত্র পরিষদের এমন আয়োজন ঘিরে বেধেছে বিতর্ক। এটাই তৃণমূলের সংস্কৃতি বলে খোঁচা দিয়েছে বামেরা।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: কলেজ খোলার আনন্দে আনা হল ব্যান্ড পার্টি। চলল আবির খেলা! বীরভূমের (Birbhum) রামপুরহাট (Rampurhat) কলেজে তৃণমূল (TMC) ছাত্র পরিষদের এমন আয়োজন ঘিরে বেধেছে বিতর্ক। এটাই তৃণমূলের সংস্কৃতি বলে খোঁচা দিয়েছে বামেরা (CPIM)। যদিও অধ্যক্ষের সাফাই, কলেজ চত্বরে এমন কিছু ঘটেনি।

ব্যান্ড পার্টির তালে নাচ, সঙ্গে আবির খেলা, হল মিষ্টিমুখও...করোনা বিধি মেনে মঙ্গলবার রাজ্যে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। যাবতীয় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূমের রামপুরহাট কলেজের সামনে এভাবেই চলল সেলিব্রেশন। করোনা আবহে দীর্ঘদিন পর কলেজ খোলায়, পড়ুয়াদের স্বাগত জানাতে এদিন এমনই আয়োজন করে তৃণমূল ছাত্র পরিষদ। পড়ুয়াদের অধিকাংশেরই মুখে ছিল না মাস্ক।

সংক্রমণ এড়াতে নানা বিধি মানার নির্দেশে দেওয়া হলেও, রামপুরহাট কলেজের সামনে তৃণমূলের ছাত্র সংগঠনের উদ্যোগে গা শারীরিক দূরত্ববিধি উড়িয়ে চলল আবির খেলা। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।                

আরও পড়ুন, আগরতলা পুরসভার জন্য ‘নবরত্ন’ কর্মসূচি ঘোষণা তৃণমূলের, রয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি

রামপুরহাট কলেজের তৃণমূল নেতা ভিকি আলি বলেন, "আমরা সবুজ একটু আবির খেলেছি। স্বাস্থ্যবিধি মেনে করা হয়েছে। হয়তো আবেগের বশে একটু ভুল হয়ে গেছে।" যদিও  এসএফআইএর তরফে বলা হয়, এটাই তৃণমূলের সংস্কৃতি। এসএফআই নেতা ইউসুফ আলি বলেন, তৃণমূল কংগ্রেসের এটাই ওদের সংস্কৃতি। তাই জন্য এমন সব ঘটনা ঘটছে।             

ঘটনার সমালোচনা শুরু হলেও, টিএমসিপি নেতারা ভুল স্বীকার করলেও কলেজ কর্তৃপক্ষের সাফাই, ক্যাম্পাসের মধ্যে এমন কিছু ঘটেনি।  রামপুরহাট কলেজের অধ্যক্ষ বুদ্ধদেব মুখোপাধ্যায় বলেন, "কলেজ ক্যাম্পাসে দেখিনি। বাইরে হয়তো হয়েছে। চেষ্টা করছি তারা যাতে নিয়ম মেনে। সবাইকে বলছি মাস্ক পরার।" 

রামপুরহাট কলেজে ভিড় কমাতে ঘুরিয়ে-ফিরিয়ে পড়ুয়াদের আনার সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তারপরেও এদিন বেশ কিছু ছাত্র-ছাত্রী কলেজে আসেন। তাঁদের ফিরিয়ে দেওয়া হয়।

 

সেরা শিরোনাম

Birbhum: বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
বাড়িতে বসেই অনলাইনে পুজো দেওয়ার কুপন কাটতে পারবেন পুণ্যার্থীরা, শুরু হল 'ডিজিটাল তারাপীঠ'
West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে

ভিডিও

Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | ABP Ananda IVE
By Election 2026: পুজোর আগেই রাজ্যে ফের ভোট ঘোষণা, নির্বাচনের ফলাফল কবে?
CM Suvendu Adhikari | 'যাদের ক্ষমতা সীমিত, তাদের ১ লক্ষ টাকা সরকারি সাহায্য', ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | ''পুজোয় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget