এক্সপ্লোর

Durga Puja 2021: তন্ত্রধারকের ভূমিকায় নেই প্রণব, মিরিটির মুখার্জীবাড়িতে এবার পুজো করছেন পুরোহিতরা

আগে প্রণব মুখোপাধ্যায় বাড়ির পুজোয় তন্ত্রধারক হতেন। এখন তাঁর অনুপস্থিতিতে পুরোহিতরা পুজো করছেন। 

 

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম:    দু'বছর হয়ে গেল। প্রণবহীন মিরিটির মুখার্জীবাড়ির দুর্গাপুজো। প্রাক্তন রাষ্ট্রপতির বাড়িতে এবারও হচ্ছে উমা বন্দনা। কিন্তু, তার সঙ্গে প্রতিটি মুহূর্তে মিশে রয়েছে প্রণব মুখোপাধ্যায়ের অনুপস্থিতি। বীরভূমের মিরিটির এই বাড়িটায় এবারও এসেছে উমা। ঢাকের বাদ্যিতে ভরে উঠেছে মণ্ডপ। নিময় মেনে হচ্ছে পুজোপাঠ। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বীরভূমের মিরাটীর বাড়িতে আজ সকালে শুরু হয়েছে মহাষ্টমীর পুজো।  আগে প্রণব মুখোপাধ্যায় বাড়ির পুজোয় তন্ত্রধারক হতেন। এখন তাঁর অনুপস্থিতিতে পুরোহিতরা পুজো করছেন। 

কিন্তু বাড়ির সেই মানুষটাই নেই। গত বছর ৩১ অগাস্ট, সবাইকে ছেড়ে চলে গিয়েছেন এই বাড়ির ছেলে। প্রণব মুখোপাধ্যায়। দেশের একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। ১৮৯৬ সালে, প্রণব মুখোপাধ্যায়ের ঠাকুরদার হাত ধরে মুখার্জী ভবনে দুর্গাপুজো শুরু হয়। তাঁর রাজনৈতিক জীবন ডালপালা মেলেছে দিল্লিতে, কিন্তু, শিকড় ছিল এখানেই। 

শিখরে পৌঁছেও সেই শিকড় কখনও ভোলেননি তিনি। তাই যত উচ্চপদেই থাকুন না কেন, গ্রামের বাড়ির দুর্গাপুজোয় তাঁর আসা ছিল মাস্ট। গ্রামের বাড়ির দুর্গামণ্ডপ গমগম করে উঠত প্রণব মুখোপাধ্যায়ের চণ্ডীপাঠে। নিজে নদীতে ঘট ভরতে যেতেন। 

২০১২ তে প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর, সবার মনেই একটা সংশয় দেখা দিয়েছিল, আর হয়ত বাড়ির পুজো করতে দিল্লি থেকে উড়ে আসবেন না তিনি। কিন্তু তা হতে দেননি তৎকালীন রাষ্ট্রপতি! সবকিছুই রয়েছে আগের মতো। শুধু নেই সেই মানুষটা। 

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget