এক্সপ্লোর

Rampurhat Update: দীর্ঘ চার মাস পর, বগটুইয়ে নিজেদের বাড়িতে ফিরলেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা

Birbhum Bagtui Update:ভয়াবহ অগ্নিকাণ্ডের ৪ মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই রাতের ঘটনা এখনও যেন চোখের সামনে ভেসে ওঠে। অগ্নিকাণ্ডের ৪ মাস পর বাড়িতে ফিরলেন রামপুরহাটে বগটুই গ্রামে ক্ষতিগ্রস্থ স্বজনহারারা।

নান্টু পাল, রামপুরহাট: দীর্ঘ চার মাস পর, বগটুইয়ে নিজেদের বাড়িতে ফিরলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত, স্বজনহারা গ্রামবাসীরা। আগুনে 9Fire) পুড়ে যাওয়া বাড়ি সারিয়ে, ফিরে আসেন তাঁরা। গত ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাটের বগটুই (Bagtui Update) গ্রামে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুনে ঝলসে মৃত্যু হয় দশজনের। আহত হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী।  সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করা হয়। তা দিয়েই ঘর বাড়ি সারায় ক্ষতিগ্রস্ত পরিবার। তবে, এই টাকা পর্যাপ্ত নয় বলে দাবি, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের।

নিজেদের বাড়িতে ফিরলেন স্বজনহারা গ্রামবাসীরা:  ভয়াবহ অগ্নিকাণ্ডের চার মাস পেরিয়ে গিয়েছে। কিন্তু সেই রাতের ঘটনা এখনও যেন চোখের সামনে ভেসে ওঠে। অগ্নিকাণ্ডের ৪ মাস পর বাড়িতে ফিরলেন রামপুরহাটে বগটুই গ্রামে ক্ষতিগ্রস্থ স্বজনহারা মিহিলাল শেখ , শেখ লাল শেখরা। বাড়িতে ফিরতে পেরে খুশি হলেও পুরনো স্মৃতি উস্কে দিচ্ছে। যদিও এখনও অনেকেই ফিরতে পারেননি। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বগটুই গ্রাম।

বাড়ি ফিরে কী প্রতিক্রিয়া গ্রামবাসীদের? প্রসঙ্গত, এবছরে ২১ মার্চ রাতে খুন হয় রামপুরহাট বড়শাল গ্রাম পঞ্চায়েতে উপপ্রধান ভাদু শেখ। এরপর ওই গ্রামে একের পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনায় মৃত্যু হয় ১০ জনের। আহতও হন অনেকেই। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করে সরকার। সেই টাকা দিয়েই বাড়ি সারিয়ে ফিরলেন স্বজনহারারা। গতকাল রাতে নিজেদের বাড়িতে ঢোকেন মিহি লাল শেখ, শেখ লাল শেখ, ফটিক শেখ।  মিহিলাল বলেন, "আমরা প্রায় ৪ মাস পর বাড়ি ফিরলাম। এখনও  অনেকেই বাড়ি ঠিকঠাক করছে। বাড়ি ফিরতে পেরে ভাল লাগছে। কিন্তু যাঁদের হারিয়েছি, তাঁরাও এই বাড়িতেই থাকতেন। তাঁদের আর কোনওদিন দেখে পাব না। সেই কষ্ট থেকেই যাচ্ছে।'' তাঁর কথায়,  "রাজ্য সরকার যে টাকা দিয়েছিল, তা থেকে অনেক বেশি খরচ হয়েছে। তাই সহযোগিতার আবেদন করছি।''  শেখ লাল শেখ বলেন, "২১ মার্চ অভিশপ্ত রাত থেকে আমারা বাড়ি ছাড়া ছিলাম। অনেক কষ্টে দিনগুলো কাটিয়েছে। যেহেতু তদন্তের কারণে বাড়ি ফিরতে দেরি হল। তবে মনের মধ্যে এখনও ভয় আছে।''

আরও পড়ুন: Mithun Chakraborty:“কে বলতে পারে এখানেও তেমনটা হবে না!’’ উদ্ধব সরকারের পতন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মিঠুনের

সেরা শিরোনাম

Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget