এক্সপ্লোর

Rampurhat Violence: 'মুখ্যমন্ত্রী ভরসা জুগিয়েছেন, সিটের তদন্তে আস্থা আছে', প্রতিক্রিয়া স্বজনহারা মিহিলালের

Rampurhat Clash: রামপুরহাট হত্যাকাণ্ডে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া স্বজনহারা মিহিলাল শেখের।

অর্ণব মুখোপাধ্যায়: সোমবার রাতে নিজের স্ত্রী ও সাত বছরের মেয়েকে হারিয়েছেন মিহিলাল শেখ। এই আকস্মিক মৃত্যুর পর থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে আসছিলেন তিনি। চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসও। বৃহস্পতিবারই বগটুই গ্রামে পৌঁছে স্বজনহারাদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী।               

সিটেও আস্থা, সিবিআইতেও?

এদিকে, শুক্রবারই রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য আর কোনও তদন্ত করবে না। ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এই নির্দেশের পর মিহিলাল শেখ বলেন, "চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর আশ্বাস, না হলে সিবিআই তদন্ত। মুখ্যমন্ত্রী এসে ভরসা জুগিয়েছেন। তাই সিটের তদন্ত চলছে তাতে ভরসা আছে। হাইকোর্ট কী নির্দেশ দিয়েছে জানি না।"                           

রামপুরহাট হত্যাকাণ্ডে হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া স্বজনহারা মিহিলাল শেখের। এদিকে, ৭ এপ্রিলের মধ্যে সিবিআইকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ। রামপুরহাটকাণ্ডে বিচারের স্বার্থে, মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এই নির্দেশ, জানাল কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন, রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

আদালতে আনারুল

এদিকে, রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে আজ আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র, হিংসা ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।পুলিশ সূত্রে খবর, গতকাল থেকে আনারুলকে দফায় দফায় জেরা করা হয়। খতিয়ে দেখা হচ্ছে মোবাইল ফোনের কললিস্ট।ঘটনার দিন আনারুলের সঙ্গে কাদের কথা হয়েছিল, আনারুলকে কেউ কোনও নির্দেশ দিয়েছিল কিনা, খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর কাছে আবেদনের পরেই রামপুরহাট হত্যাকাণ্ডে নিহতদের পরিবারকে পুলিশি নিরাপত্তা। সাঁইথিয়ার বাতাসপুরে আশ্রয় নিয়েছেন স্বজনহারা মিহিলাল শেখ-সহ বেশ কয়েকজন। তাঁদের বাড়ির সামনে আজ সকাল থেকে পুলিশ পাহারা বসানো হয়েছে।      

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget