এক্সপ্লোর

Tarapith Marriage : শাঁখা-পলা-সিঁদুর নিয়ে হাজির হলেই হবে না বিয়ে ! তারাপীঠে বিয়ে করতে গেলে এই নিয়মের নড়চড় হবে না

Tarapith Marriage Rule : তারাপীঠে বিয়ে করতে গেলে মানতে হবে নিয়ম। দেখাতে হবে পরিচয়পত্র। সন্দেহ হলে। খবর দেওয়া হবে পুলিশকে-

 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বুধবার  ভ্যালেন্টাইনস ডে। অনেকেই ইদানিং শখ করে বিয়ে করার জন্য এই দিনটি বেছে নেন।  তারা মা-কে সাক্ষী রেখে যাঁরা বিয়ে করতে চান,তাঁদের জন্য বড় খবর ! তারাপীঠে বিয়ে করতে চাইলে এবার  শাঁখা, পলা, সিঁদুর কৌটো নিয়ে হাজির হলে হবে না। মন্দির কমিটির নিয়ম মানতে হবে। বৈধ কাগজ দেখাতে পারলে এবং অনুমতি পেলে তবেই বিয়ে হবে।

কী কী নিয়ম মানতে হবে ?

  •  প্রথমেই দেখা হবে দুজনের পরিচয়পত্র।
  • যদি সঙ্গে পরিবারের লোকজন না থাকে তাহলে খবর দেওয়া হয় দু’ পক্ষের পরিবারকে। পুরো বিষয়টি নিশ্চিত হলে তবেই অনুমতি দেওয়া হবে বিয়ের।
  • নাবালক বা নাবালিকা হলে কোন ভাবেই অনুমতি দেওয়া হবে না।  কারণ এটিআইনত দণ্ডনীয় অপরাধ।
  • কোনও অসঙ্গতি দেখলে মন্দির কমিটি তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে বিষয়টি জানাবে। যেতে হবে শ্রীঘরে। 

অভিযোগ,  তারাপীঠের অনেক হোটেলে প্রাপ্তবয়স্ক হলেও প্রেমিক প্রেমিকাদের রুম দেওয়া হয় না। তার জন্য অনেকে মন্দিরে ভুয়ো বিয়ে করে ছবি তুলে রুম নিয়ে থাকে। তাই মন্দির কমিটি সব দিক থেকে নিশ্চিত হতে চাইছে। মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে,মন্দিরের মূল গর্ভগৃহে বিবাহ দেওয়া হয় না। ২-১ বছর ধরে এই নিয়মাবলী চালু করা হয়েছে। একই ভাবে তারাপীঠ মন্দিরের ভিতরে বিয়ে হয় না। মন্দিরের বাইরে থাকা ছোট মন্দির, যেমন ষষ্ঠীমন্দির,শিব মন্দিরে বিয়ে হয়। এখন থেকে এই বিষয় গুলিতে কড়া নজরদারি চালানো হবে। রয়েছে সিসিটিভি। 

এই বিষয়ে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, 'তারাপীঠ একটা ধর্মীয় স্থান। হাজার হাজার মানুষ আসেন প্রতিদিন। যারা বিয়ে করতে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে তাদের জন্য নিয়ম চালু করা হয়েছে। তাদের আধার, ভোটার আই কার্ড দেখে নেওয়া হয়। । তার পরে তাদের মৌখিক অনুমতি দেওয়া হয়। সেই ভাবে অনেকে এই ভাবে বিবাহ করেন। অনেকে আমাদের না জানিয়ে আসে এবং বিয়ে করে বাইরের মন্দিরে। সেটা সমস্যা হয়। এই সব নজর রাখার জন্য নিরাপত্তারক্ষীরা আছে।'  

আরও পড়ুন :

হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আগেই সৌরভের মাকে দেখে এলেন মিঠুন                                        

 

সেরা শিরোনাম

Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
West Bengal News Live Updates: 'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র
'জ্ঞানেশ কুমার চলে যাবে এবং তাঁর মাস্টারও চলে যাবে', লিখলেন মহুয়া মৈত্র

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget