এক্সপ্লোর

Birbhum : টাকার বিনিময়ে বিস্ফোরক আদান-প্রদানের সেফ প্যাসেজ তৈরি করে দেন ধৃত TMC নেতা, দাবি NIA-র

NIA : বীরভূমে বিস্ফোরক পাচারকাণ্ডে নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই বানিওর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে গ্রেফতার করেছিল NIA

আবীর দত্ত, কলকাতা : বীরভূমে বিস্ফোরক পাচারকাণ্ডে তৃণমূলের অঞ্চল সভাপতিকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর দাবি এনআইএ-র। টাকার বিনিময়ে বিস্ফোরক আদান-প্রদানের সেফ প্যাসেজ তৈরি করে দেন তৃণমূল অঞ্চল সভাপতি ইসলাম চৌধুরী, এমনই দাবি করছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। NIA সূত্রে আরও খবর, মোটা অঙ্কের টাকার ভাগ যেত বিভিন্ন জায়গায়। সেই টাকা কোথায় কোথায় যেত, তা জানতে চায় কেন্দ্রীয় এই এজেন্সি।

বীরভূমে বিস্ফোরক পাচারকাণ্ডে নির্বাচন প্রক্রিয়া চলাকালীনই বানিওর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে গ্রেফতার করেছিল NIA। এবার এই মামলায় জাতীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন পাইকরের কুশমোড় অঞ্চলের তৃণমূল সভাপতি ইসলাম চৌধুরী। শুক্রবার ভোর ৫টা নাগাদ, মুরারইয়ের বড়লীপাড়া গ্রামে ইসলাম চৌধুরীর বাড়িতে হানা দেয় NIA-র পাঁচ সদস্যের একটি টিম। বাড়ি ও তৃণমূল নেতার অফিসেও তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা। এরপর তৃণমূল নেতা ও তাঁর বাবা ও স্ত্রীকে নিয়ে আসা হয় পাইকর থানায়। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইসলাম চৌধুরীকে গ্রেফতার করে NIA। ধৃত ইসলাম চৌধুরীর স্ত্রী সস্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে কুশমোড় গ্রাম পঞ্চায়েত থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। 

২০২২-এর জুনে, বীরভূমের মহম্মদবাজারে তল্লাশি চালিয়ে একটি গাড়ি থেকে ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার করে কলকাতা পুলিশের STF। গাড়ির চালককে আটক করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে ২৭ হাজার কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং ১ হাজার ৯২৫ কেজি জিলেটিন স্টিক ও আরও ২ হাজার ৩২৫টি ডিটোনেটর উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তভার নেয় এনআইএ। পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার ও  বিকাশ ভবনে National Informatics Centre বা NIC-র প্রোজেক্টে কাজ করা এক যুবক-সহ বেশ কয়েক জনকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা। চলতি বছরের পয়লা জুলাই বানিওর গ্রাম পঞ্চায়েতের জয়ী প্রার্থী মনোজ ঘোষকে গ্রেফতার করে NIA। সূত্রের খবর, তাঁকে জেরা করেই ইসলাম চৌধুরীর নাম উঠে আসে। 

এদিন ধৃতের থেকে নগদ দেড় লক্ষ টাকা, একাধিক সিমকার্ড ভরা প্যাকেট, দামি মোবাইল ফোন, ফোন নম্বর লেখা একাধিক কাগজের টুকরো, সিমকার্ড ভর্তি একটি প্যাকেট উদ্ধার করা হয়েছে বলে NIA সূত্রে খবর। এদিকে NIA-র হাতে তৃণমূলের অঞ্চল সভাপতি গ্রেফতার হওয়ার পরই, এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

NIA সূত্রে দাবি, এলাকায় প্রভাব খাটিয়ে দিনের পর দিন বিস্ফোরক সরবরাহে সক্রিয় ভূমিকা রয়েছে এই ইসলাম চৌধুরীর। কিন্তু কেন তাঁর বিরুদ্ধে এতদিন পুলিশ কোনও ব্যবস্থা নিল না, তাও খতিয়ে দেখবেন NIA-র আধিকারিকরা। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Santiniketan Incident: বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
বোলপুরে গুলিবিদ্ধ কনস্টেবলের দ্রুত অপারেশনের সিদ্ধান্ত, গ্রিন করিডোরে করে নেওয়া হল SSKM-এ..
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget