এক্সপ্লোর

Satabdi Roy : আমার রেকমেনডেশনে গিয়েই এই অবস্থা , তাহলে পাবলিকের কী হবে? সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন শতাব্দীর

' যদি আমার রেকমেনডেশনে গিয়েই এই অবস্থা হয়, তাহলে পাবলিকের কী হবে? এটা আমাদের উত্তর চাই।' বললেন শতাব্দী

ভাস্কর মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্য়ায় , আশিস বাগচী, কলকাতা : সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে এবার প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় ( TMC MP Satabdi Roy )। তুললেন রামপুরহাট মেডিক্যাল কলেজ  ( Rampurhat Medical College ) হাসপাতালে দালালচক্রের অভিযোগ । বললেন, ' যদি আমার রেকমেনডেশনে গিয়েই এই অবস্থা হয়, তাহলে পাবলিকের কী হবে? এটা আমাদের উত্তর চাই।' 

এবার শতাব্দী রায়!

অখিল গিরি, মদন মিত্রের পর এবার শতাব্দী রায়! এবার সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলেরই সাংসদ!  শুক্রবার মাঝরাতে, দুর্ঘটনায় আহত এক যুবককে SSKM-এ ভর্তি করা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বেনজির সংঘাতে জড়ান তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিধায়ক বলেছিলেন, ' আমরা আসার পর যদি এই অবস্থা হয়, এই গরিব মানুষগুলোর কী অবস্থা। এরা তো ভিখিরির মতো পড়ে রয়েছে। বাইরে থেকে এসে এখানে দালাল ঘুরছে। জ্যাক লাগাচ্ছে। ট্রমায় ভর্তি করতে হবে। কত ১০ হাজার, ২০ হাজার, ৫০ হাজার। আমি মদন মিত্র বলছি, সে নো টু পিজি ' 

কী অভিযোগ তুলেছিলেন মদন

মদন মিত্রের মন্তব্য নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোলের মধ্যেই, এবার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। সম্প্রতি নলহাটি থানার পাখা গ্রামে গুলিবিদ্ধ এক যুবকের চিকিৎসা নিয়ে রামপুরহাট হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও, তাঁর যথাযথ চিকিৎসা হয়নি। উল্টে ওই রোগীকে নার্সিংহোমে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সাংসদের অভিযোগ, ' ওরা বলেছে যে হবে না। নার্সিংহোমে যান। এটা কেন। ২৪ ঘণ্টা পরে কেন, এই উত্তরটা চাই। আমি বারবার ফোন করার পরেও কোনও রেসপন্স করেনি।যা যা কমপ্লেন এই হাসপাতাল সম্পর্কে আছে, সেগুলো আলোচনা করেছি। প্রতি ২ মাস পরে রিভিউ মিটিং করব।'

রবিবার বৈঠকে বসে হাসপাতালের পরিচালন সমিতি। সেখানেও বিষয়টি নিয়ে সরব হন শতাব্দী রায়। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে দালালচক্রের অভিযোগ তুলেছেন খোদ হাসপাতালেরই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়!

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে একের পর এক তৃণমূল সাংসদ-বিধায়কের মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। সম্প্রতি কাঁথি মহকুমা হাসপাতালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তৃণমূল সরকারেরই মন্ত্রী অখিল গিরি! 

'স্বাস্থ্য় পরিষেবা অনেক বেড়েছে। সরকারি হাসপাতালগুলির ওপর চাপও বেড়েছে। জনপ্রতিনিধিদের কাছে মানুষ আসে, আমরা কখনও করতে পারি, কখনও করতে পারি না', এই বিষয় নিয়ে মন্তব্য মন্ত্রী শশী পাঁজার। 

আরও পড়ুন

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Birbhum Tulu Mondal: বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
বালি পাচার থেকে ওভারলোডিং, পার্কিং লট জুড়ে বেআইনি কারবার... টুলুর বিরুদ্ধে অভিযোগ থামছেই না
Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget