এক্সপ্লোর

Rail Blockade:ছুটির দিনে মুরারইতে রেল অবরোধ নিত্যযাত্রী সংগঠনের, আটকে একাধিক ট্রেন

Birbhum News:ছুটির দিনে বীরভূমের মুরারইতে রেল অবরোধ। স্টপেজ বাড়ানো-সহ একাধিক দাবিতে মুরারই স্টেশনে রেললাইনে বসে বিক্ষোভ নিত্যযাত্রীদের সংগঠন মুরারই নাগরিক কমিটির।

ভাস্কর মুখোপাধ্যায় ও এরশাদ আলম, বীরভূম: ছুটির দিনে বীরভূমের (Birbhum) মুরারইতে রেল অবরোধ (Rail Blockade)। স্টপেজ বাড়ানো-সহ একাধিক দাবিতে মুরারই স্টেশনে রেললাইনে বসে বিক্ষোভ নিত্যযাত্রীদের সংগঠন মুরারই নাগরিক কমিটির। অবরোধের জেরে আটকে পড়েছে মুরারই স্টেশনে আটকে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার এবং নলহাটি স্টেশনে আটকে পড়েছে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস। বিক্ষোভকারীদের দাবি, করোনাকালে মুরারই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ তুলে দেয় রেল কর্তৃপক্ষ। করোনার পরেও বহু ট্রেন দাঁড়াচ্ছে না বলে নিত্যযাত্রীদের অভিযোগ। রেল পুলিশের বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভস্থলে পৌঁছেছে। সুরাহা না হলে অবরোধ তোলা হবে না বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা। অবরোধের জেরে ভোগান্তির শিকার অন্য যাত্রীরা। 

কী জানা গেল?
আজ সকাল ৭টা থেকে অবরোধ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, করোনা-অতিমারীর আগে মুরারই স্টেশনে একাধিক ট্রেনের স্টপেজ ছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই স্টেশনে সেই ট্রেনগুলির কোনও স্টপেজ দেওয়া হয়নি। মুরারই নাগরিক কমিটির দাবি, এই নিয়ে তারা রেল কর্তৃপক্ষকে একাধিক বার আর্জি জানিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। তারই পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে কমিটির অন্তত শ'খানেক সদস্য রেল অবরোধ শুরু করেন। সব মিলিয়ে একাধিক ট্রেন আটকে বিভিন্ন স্টেশনে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে। তবে বিক্ষোভকারীদের দাবি, তাঁদের দাবিদাওয়া না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে। 

বর্তমানে ছবি...
অবরোধের জেরে কাঞ্চনজঙ্ঘা, গণদেবতা, বন্দে ভারত-সহ একাধিক ট্রেন আটকে বিভিন্ন স্টেশনে। এদিন সকাল সাড়ে সাতটা থেকে রেল অবরোধ শুরু হয়। তাতেই আটকে পড়ে প্যাসেঞ্জার ট্রেন  থেকে বন্দে ভারত এক্সপ্রেস। বিক্ষোভকারীদের বক্তব্য, তাঁরা বার বার মুরারই স্টেশনে ট্রেনগুলির স্টপেজ দেওয়ার আর্জি জানিয়েছেন। কিন্তু তাতে কর্ণপাত করা হয়নি। কেবিন রুম থেক স্টেশন মাস্টারের ঘর, এদিন সর্বত্রই বিক্ষোভ দেখান মুরারই নাগরিক কমিটির সদস্যরা। পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়, সে জন্য ইতিমধ্যে প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয়েছে। রেল কর্তৃপক্ষের অবশ্য বক্তব্য়, তারা দেখেছে, মুরারইয়ে স্টপেজ না দিলেও চলে। বিষয়টি আর্থিক দিক থেকে সেই অর্থে সাশ্রয়ীও হয়। তবে এদিনের বিক্ষোভের পর রেলসূত্রে খবর, নাগরিক কমিটির দাবি  বিবেচনা করা হবে। যদিও অবরোধের জেরে ধাক্কা খেয়েছে রেল পরিষেবা। নিত্যযাত্রীদের পাশাপাশি ভোগান্তি দূরপাল্লার ট্রেনের যাত্রীদেরও। 

আরও পড়ুন:টাকার বিনিময়ে বিস্ফোরক আদান-প্রদানের সেফ প্যাসেজ তৈরি করে দেন ধৃত TMC নেতা, দাবি NIA-র

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Alcohol Seize: কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়
কাকদ্বীপে ট্রলার থেকে উদ্ধার বিপুল মদ, কোটি টাকার নকল মদ মিলল পলশা গ্রামের কাছে এক কারখানায়

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget